Logo
Logo
×

Advertisement

ইউরোপ

দরজার কাছে অবহেলায় পড়া থাকা পাথরটির দাম ৮ কোটি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

দরজার কাছে অবহেলায় পড়া থাকা পাথরটির দাম ৮ কোটি

Advertisement

সাড়ে তিন কেজি ওজনের এক খণ্ড পাথর। দরজার কাছে অবহেলায় পড়ে ছিল দীর্ঘ দিন। বাড়ির বৃদ্ধা মালিক বাদামী রংয়ের পাথরটি দরজা আটকানোর বস্তু হিসাবে ব্যবহার করেছিলেন কয়েক দশক।  

কিন্তু ঘটনা এখানেই সীমাবদ্ধ নয়, ওই বৃদ্ধার মৃত্যুর আরো কয়েক দশক পরে জানা গেছে পাথরটি এক অমূল্য রত্ন! বিচিত্র এই ঘটনা ঘটেছে ইউরোপের দেশ রোমানিয়ায়।

এক অমূল্য সম্পদ পড়েছিল বাড়িতে এটা জীবদ্দশায় ঘুণাক্ষরেও টের পাননি ওই বৃদ্ধা। ১৯৯১ সালে বৃদ্ধার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছিলেন তার পরিবারের এক সদস্য। তিনি পাথরটি সন্দেহ হলে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। তার সন্দেহ সঠিক প্রমাণিত হয়।

সম্প্রতি একটি স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইসে’ জানিয়েছে, সেই পাথরটির আসল পরিচয় প্রকাশ পেয়েছে। জানা গেছে, এটি সাধারণ কোনো পাথর নয়। এতে চোখ কপালে উঠেছে ওই ব্যক্তির।  

তিনি ৮ কোটি টাকা দিয়ে এটিকে রোমানিয়ান প্রশাসনের কাছে বিক্রি করেন। পাথরটি পেয়েই একে জাতীয় সম্পদ হিসাবে ঘোষণা করে রোমানিয়া প্রশাসন।

মজার বিষয় হচ্ছে, বহু বছর আগে ওই বৃদ্ধার বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। বেশ কয়েকটি গহনা নিয়ে চুরি হলেও পাথরখণ্ড অক্ষত ছিল। 

রোমানিয়ার বিশেষজ্ঞরা বলছেন, এই পাথর ৩৮ থেকে ৭০ মিলিয়ন বছর আগের হতে পারে।

তথ্যসূত্র: এনডিটিভি।


Advertisement

অমূল্য রত্ন রোমানিয়া পাথর

Advertisement

আরও পড়ুন

ব্যাগের চেনে ‘YKK’ লেখা থাকে কেন? কারণ জানলে অবাক হবেন

ব্যাগের চেনে ‘YKK’ লেখা থাকে কেন? কারণ জানলে অবাক হবেন

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল চমকপ্রদ তথ্য

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল চমকপ্রদ তথ্য

ফাঁসির রায় লিখেই কলমের নিব ভাঙেন বিচারক, কেন এমন রীতি?

ফাঁসির রায় লিখেই কলমের নিব ভাঙেন বিচারক, কেন এমন রীতি?

বৃদ্ধ মা-বাবাকে সময় দিতে চাকরি ছাড়লেন মাইক্রোসফট কর্মকর্তা

বৃদ্ধ মা-বাবাকে সময় দিতে চাকরি ছাড়লেন মাইক্রোসফট কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম