Logo
Logo
×

Advertisement

দৃষ্টিপাত

সরকারি চাকরিই কি সব?

Icon

রিয়াজুল হক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২১ পিএম

সরকারি চাকরিই কি সব?

Advertisement

একটা ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ছেলেটার সঙ্গে কথা বলে জানলাম, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির টেরিটরি ম্যানেজার হিসাবে চাকরি শুরু করেছিল। 

বেতন চল্লিশ হাজারের ওপরে ছিল। দুই বছরের মাথায় চাকরি ছেড়ে দেয়। উদ্দেশ্য বিসিএস পরীক্ষা। তখন ধ্যান জ্ঞান ছিল শুধু বিসিএস। এখন যে কোন ভালো সরকারি চাকরি। এই করেই ৫/৬ বছর পার করে ফেলেছে।

ছেলেটার বয়স এখন উনত্রিশ। সরকারি চাকরি এখনো হয়নি। তাদের সঙ্গে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছিল, তারা সবাই এখন এরিয়া ম্যানেজার কিংবা রিজিওনাল ম্যানেজার। 

লক্ষ টাকার ওপরে বেতন পাচ্ছে। অফিস থেকে ট্রান্সপোর্ট সুবিধা পাচ্ছে। আর এই ছেলেটা এখনো মরক্কোর রাজধানী কোনটা, তাই মুখস্থ করছে। 

সরকারি চাকরি পাওয়ার জন্য আপনি কতদিন অপেক্ষা চেষ্টা করবেন, তার একটা টাইমলাইন থাকা দরকার। বাস্তবতার প্রেক্ষিতে চিন্তাভাবনা করা উচিত। 

৫০০ জনের সার্কুলার দেওয়া হলে সেখানে আবেদন জমা পড়ে ২ লক্ষাধিক। আপনার প্রবাবিলিটি কতটুকু সেটারও হিসাব নিকাশ করা দরকার। 

সবার জন্যই বলছি, সরকারি চাকরি জীবনের সব না। শান্তি, আরাম আয়েশের কেন্দ্রস্থল না। সেখানেও কাজ করতে হয়। অনেক ধরনের প্যারা থাকে।

আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। না হলে ১৬/১৮ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পর, আমরা যদি সরকারি চাকরি না পাই আর অন্যদিকে চেষ্টা না করি, তাহলে মেধার অপচয় ছাড়া আর কিছুই ঘটবে না। 

একই সঙ্গে এটা দেশের জন্যও ক্ষতি।

লেখক: রিয়াজুল হক, উপ পরিচালক, বাংলাদেশ ব্যাংক

Advertisement

সরকারি চাকরি

Advertisement

আরও পড়ুন

মওলানা ভাসানী: টাইম ম্যাগাজিন যাকে বলেছিল ‘প্রফেট অব ভায়োলেন্স’

মওলানা ভাসানী: টাইম ম্যাগাজিন যাকে বলেছিল ‘প্রফেট অব ভায়োলেন্স’

মজলুম জননেতা মওলানা ভাসানী: স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা থেকে গণতন্ত্র ও সুশাসনের প্রেরণা

মজলুম জননেতা মওলানা ভাসানী: স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা থেকে গণতন্ত্র ও সুশাসনের প্রেরণা

সড়কে মৃত্যু নয়, নিরাপদ জীবনের অধিকার চাই

সড়কে মৃত্যু নয়, নিরাপদ জীবনের অধিকার চাই

আধুনিক মানুষের সংকট: ইকবাল এবং নিৎশের সংলাপ

আধুনিক মানুষের সংকট: ইকবাল এবং নিৎশের সংলাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম