Logo
Logo
×

Advertisement

পরবাস

থাইল্যান্ডে সুইমিংপুলে নেমে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Advertisement

Icon

মিরন নাজমুল, থাইল্যান্ড থেকে

প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ০৯:৩৭ পিএম

থাইল্যান্ডে সুইমিংপুলে নেমে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল বাশার। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল বাশার (৩৪) থাইল্যান্ডের সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বুধবার দুপুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকালে নিহতের পরিবারের বর্তমান ঠিকানা চট্টগ্রামের চান্দগাঁওয়ে এ লাশ পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা জানান, মে মাসে বাংলাদেশ ব্যাংকের স্কলারশিপ নিয়ে থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি এআইটিতে ১ বছরের ট্রেনিংয়ের জন্য গিয়েছিলেন মোহাম্মদ রাশেদুল বাশার।

রাশেদুলের চাঁদপুরের সদরের লালদিয়া তালুকদার বাড়ির মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার তালুকদারের ছেলে। বর্তমানে তার পরিবার চট্টগ্রামের চান্দগাঁওয়ে বসবাস করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

নিহত রাশেদুলের তার বড় বোন কামরুন্নাহার রুমি চট্টগ্রাম জজকোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অপর বোন সামচ্ছুন্নাহার ঝুমা চাঁদপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ও বড় ভাই মঞ্জুর বাশার শাহজালাল ইসলামী ব্যাংক চট্টগ্রাম আগ্রাবাদ শাখার ফাস্ট এক্সিকিউটিভ অফিসার।

রাশেদুলের অকালমৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

Advertisement

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা থাইল্যান্ড সুইমিংপুল

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

ফ্রান্সে গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

ফ্রান্সে গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদিতে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে

সৌদিতে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম