Logo
Logo
×

Advertisement

পরবাস

ফ্রান্সে গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

Advertisement

Icon

পরবাস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

ফ্রান্সে গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

আজাদ মিয়া ও আব্দুল মোমিত (রোমেল)। ছবি- যুগান্তর

Advertisement

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও সিলেট বিভাগের উন্নয়নে কাজ করার প্রত্যয়ে ফ্রান্সে সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি গত ৮ অক্টোবরে (বৃহস্পতিবার) নবগঠিত কমিটির অনুমোদন দেয়।

কমিটিতে লিগ্যাল এইড ফ্রান্সের পরিচালক আজাদ মিয়াকে আহ্বায়ক এবং প্রবাসী সাংবাদিক ও মানবাধিকারকর্মী আব্দুল মোমিত (রোমেল)-কে সদস্য সচিব করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মনোয়ার হুসেন (মোজাহিদ), মো. তাজ উদ্দিন, সালাহ উদ্দিন আহমেদ ও তৌফিকুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন বদরুল বিন আফরুজ, আনসারী মোহাম্মদ আজাদ ও জিল্লুর রহমান। কমিটিতে সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধিত্ব রয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক আজাদ মিয়া দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের আইনি সহায়তা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন। অন্যদিকে, সদস্য সচিব আব্দুল মোমিত (রোমেল) সাংবাদিকতা ও মানবাধিকার কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা এবং ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরছেন।

সংগঠনটির লক্ষ্য ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার ও নাগরিক সেবাসংক্রান্ত জটিলতা নিরসনে ভূমিকা রাখা এবং সিলেটের উন্নয়নসংক্রান্ত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা।

সংগঠনটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৮৭ সাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক দাবি আদায়ে আন্দোলন করে আসছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিমানবন্দর সম্প্রসারণ, নদী খনন ও অবকাঠামো উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবি রয়েছে।

নবগঠিত ফ্রান্স কমিটি কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা এবং সিলেট বিভাগের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

হিজাব পরায় ফ্রান্সের ভিসা পাননি তুরস্কের শিক্ষার্থী

বিশ্ব মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করা কে এই মেয়র বালি বাগায়োকো

ফ্রান্সের মুসলিম নগরপিতা বিশ্ব মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করা কে এই মেয়র বালি বাগায়োকো

ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

‘অন্যায়ের রাজা’ আখ্যা দিয়ে ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের ভাস্কর্য স্থাপন

‘অন্যায়ের রাজা’ আখ্যা দিয়ে ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের ভাস্কর্য স্থাপন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৫০০

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেফতার ৫০০

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষ, হাইস্কুল বন্ধ ঘোষণা

ফ্রান্সে বিক্ষোভ-সংঘর্ষ, হাইস্কুল বন্ধ ঘোষণা

আরও পড়ুন

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০

ফ্রান্সে গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

ফ্রান্সে গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদিতে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে

সৌদিতে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম