Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসলামবিরোধী কার্টুনের বিষয় জাতিসংঘে তোলা হবে: ইমরান খান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ০৯:৫২ পিএম

ইসলামবিরোধী কার্টুনের বিষয় জাতিসংঘে তোলা হবে: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

Advertisement

নেদারল্যান্ডের ইসলামবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিষয়টি জাতিসংঘে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মুসলিম বিশ্ব সামগ্রিকভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় নেদারল্যান্ডে বারবার ইসলাম বিরোধী এমন কার্টুন সংক্রান্ত ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তান সিনেটে দেয়া প্রথম ভাষণে এসব কথা বলেন ইমরান খান।  

এ সময় তিনি বলেন, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির অনেক আগেই এ বিষয় পদক্ষেপ নেয়া ও বাস্তবভিত্তিক কৌশল গ্রহণ করা উচিত ছিল।  

রুচিবিরোধী এমন তৎপরতার মাধ্যমে বিশ্বের মুসলমানদের আবেগকে আঘাত করা হচ্ছে।  কিন্তু ওআইসি এখনো এ তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানান তিনি।

এর আগে নেদারল্যান্ডের এ তৎপরতার বিরুদ্ধে পাক সিনেটে সর্বসম্মত নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে।

Advertisement

ইমরান খান পাকিস্তান জাতিসংঘ

Advertisement

আরও পড়ুন

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

রাহুলকে অমিত শাহের চ্যালেঞ্জ, হিম্মত থাকলে সংসদে আসুন

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

চাচার মৃত্যুতে রাহুল গান্ধীর সমাবেশে অনুপস্থিত, পদ গেল নেতার

চাচার মৃত্যুতে রাহুল গান্ধীর সমাবেশে অনুপস্থিত, পদ গেল নেতার

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজার হামলা, হতাহত ২০ হাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম