ডলারের রাজত্ব শেষ করার আহ্বান এরদোগানের
Advertisement
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪২ পিএম
রিসেপ তাইয়্যিপ এরদোগান। ছবি: ডেইলি সাবাহ
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার বর্জনের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
কিরগিজস্তানের রাজধানী বিশকেক এ তুরস্ক-কিরগিজস্তান ব্যবসায়ী ফোরামে রোববার দেয়া এক বক্তব্যে এরদোগান এ আহ্বান জানান। খবর ডেইলি সাবাহর।
ডলারের রাজত্ব শেষ করে দেশগুলোকে স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য করার আহ্বান করেন এরদোগান।
এ সময় কিরগিজস্তানের সঙ্গে স্থানীয় মুদ্রায় বাণিজ্যের বিষয়টি তুরস্ক বিবেচনা করছে বলে জানান এরদোগান।
