Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শান্তি মুচলেকায় সই করবেন না আইসা সভাপতি নেহা বোরা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

শান্তি মুচলেকায় সই করবেন না আইসা সভাপতি নেহা বোরা

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা।

Advertisement

দিল্লি পুলিশের চাওয়া শান্তি মুচলেকায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। তিনি বলেছেন, এ ধরনের মুচলেকা নাগরিকের মৌলিক অধিকার, প্রতিবাদের অধিকার ও গণতান্ত্রিক মতভিন্নতার পরিপন্থী। 

শনিবার (২৪ অক্টোবর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দিল্লি হাইকোর্ট নেহা বোরার রিট পিটিশন খারিজ করে দেন। তবে আদালত তাকে বিশেষ নির্বাহী মেজিস্ট্রেটের (এসইএম) বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে বলেছেন। বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ নির্দেশ দেন, মেজিস্ট্রেট যেন অনুসন্ধানের সব তথ্য বোরাকে সরবরাহ করেন এবং মুচলেকা কখন জমা দিতে হবে, তা বিবেচনা করেন।   

বোরা বলেন, সরকারকে প্রশ্ন না করা এবং ভিন্নমত দমনের নামে চাপিয়ে দেওয়া কোনো অবস্থাকে তারা শান্তি হিসেবে মেনে নেবেন না। তার ভাষ্য, সংবিধান নাগরিকদের প্রতিবাদের অধিকার দিয়েছে, অথচ এই মুচলেকা সেই অধিকার কেড়ে নেয়। আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা রেখে তিনি এসইএমের শুনানিতে হাজির হবেন, কিন্তু বন্ডে সই করবেন না।

গত ১৬ অক্টোবর কনট প্লেসে ‘ককরোচ জনতা পার্টি’র ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দিতে যাওয়ার পথে বোরাকে প্রতিরোধমূলক হেফাজতে নেয় দিল্লি পুলিশ। পরদিন শনিবার (১৭ অক্টোবর) তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ধারায় ১০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড দেওয়ার নোটিশ পাঠানো হয় তার কাছে।

আদালতে বোরার আইনজীবী অভীক চিমনী যুক্তি দেন, জাতীয় পতাকা উত্তোলনের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই, আর এই নোটিশ মনগড়া। বিচারক সব নথিপত্র বোরাকে দিতে বলেছেন এবং আইনি প্রক্রিয়া মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

‘নির্বাচন ছাড়া ক্ষমতা বদলের পাঠ নিতে বিদেশে যান রাহুল’

‘নির্বাচন ছাড়া ক্ষমতা বদলের পাঠ নিতে বিদেশে যান রাহুল’

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভের ডাক

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভের ডাক

মুক্তির পরই সিজেপি নেতাদের তলব করল পুলিশ

মুক্তির পরই সিজেপি নেতাদের তলব করল পুলিশ

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

আরও পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারে দাম কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশের বাজারে দাম কত?

শান্তি মুচলেকায় সই করবেন না আইসা সভাপতি নেহা বোরা

শান্তি মুচলেকায় সই করবেন না আইসা সভাপতি নেহা বোরা

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম