Logo
Logo
×

Advertisement

ভারত

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং তার স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ পারকালা প্রভাকর। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ পারকালা প্রভাকর। 

শুক্রবারের (২৩ অক্টোবর) এ কর্মসূচিতে তার সঙ্গে একই মঞ্চে থাকার কথা ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজের। 

পিপল এগেইনস্ট এসআইআর জোটের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন অধিকারকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশ নেবেন। তাদের দাবি, এসআইআর প্রক্রিয়া বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ।

সরকারের অর্থনৈতিক নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত প্রভাকর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘প্রতিটি গলিতে জন্তর মন্তর! শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পদযাত্রা। আসুন, চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে আসি।’

অর্থনীতিবিদ ও লেখক পারকালা প্রভাকর ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী। এই প্রতিবাদ কর্মসূচিতে তার সঙ্গে একই মঞ্চে থাকার কথা রয়েছে জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকায়েত, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা এবং লেখক তুষার গান্ধীর।

এসআইআরবিরোধী জোটটি বিরোধী দলগুলোর ইন্ডিয়া ব্লকের দলগুলোকেও কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তাদের অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।


কে এই পারকালা প্রভাকর?

গত ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন প্রভাকর। ওই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা প্রকাশ রাজসহ অন্যরা।

তার স্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বিজেপির দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও প্রভাকর ক্ষমতাসীন দলটির একজন স্পষ্টভাষী সমালোচক।

‘দ্য ক্রুকড টিম্বার অব নিউ ইন্ডিয়া’ বইয়ে প্রভাকর ভারতের বিভিন্ন সরকারি সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। এর মধ্যে রয়েছে নোট বাতিলের সিদ্ধান্ত। পাশাপাশি তিনি ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার ভাষায়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

অন্ধ্রপ্রদেশের নারসাপুরামে জন্ম নেওয়া প্রভাকরের সঙ্গে নির্মলা সীতারমণের পরিচয় হয় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) পড়াশোনার সময়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকলেও ১৯৮৬ সালে তারা বিয়ে করেন।

অর্থনীতি নিয়ে স্পষ্টভাষী মতামতের জন্য পরিচিত হলেও প্রভাকরের রাজনৈতিক জীবনও ছিল ঘটনাবহুল।

২০০৯ সালে অভিনেতা চিরঞ্জীবীর প্রতিষ্ঠিত প্রজা রাজ্যম পার্টির সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক সম্পৃক্ততার শুরু। পরে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সরকারের যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৮ সালের এপ্রিলে আকস্মিকভাবে পদত্যাগ করেন প্রভাকর। এর কয়েক সপ্তাহ আগে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে বিরোধের জেরে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যায় তেলুগু দেশম পার্টি (টিডিপি)। এ সময় বিরোধীরা অভিযোগ তুলেছিল, তার পরিবারের সদস্য নির্মলা সীতারমণ অন্য একটি দলের সঙ্গে যুক্ত থাকায় অন্ধ্রপ্রদেশের স্বার্থের সঙ্গে আপস করতে পারেন প্রভাকর। সূত্র: ইন্ডিয়া টুডে

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: দিল্লির বিক্ষোভ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

ভারতে ‘গরুর মাংস খাই’ বলে ট্রলের শিকার, প্রাণ দিল দশম শ্রেণির ছাত্র

ভারতে ‘গরুর মাংস খাই’ বলে ট্রলের শিকার, প্রাণ দিল দশম শ্রেণির ছাত্র

ভারতকে ছাড়িয়ে গিয়ে চমক দেখাল বাংলাদেশ

ভারতকে ছাড়িয়ে গিয়ে চমক দেখাল বাংলাদেশ

মাত্র ৯ টাকার লটারিতে কোটিপতি!

মাত্র ৯ টাকার লটারিতে কোটিপতি!

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, যেখানে আঘাত করতে পারে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, যেখানে আঘাত করতে পারে

আরও পড়ুন

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

জ্ঞানেশের বিরুদ্ধে দুই কমিশনারের চিঠি তাকেই ফেরত পাঠান মন্ত্রিপরিষদ সচিব

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

এবার ককরোচদের আন্দোলনে ভারতের অর্থমন্ত্রীর স্বামী

অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

অরুণাচল সীমান্তে ফের মুখোমুখি চীন-ভারত

ভারতে ‘গরুর মাংস খাই’ বলে ট্রলের শিকার, প্রাণ দিল দশম শ্রেণির ছাত্র

ভারতে ‘গরুর মাংস খাই’ বলে ট্রলের শিকার, প্রাণ দিল দশম শ্রেণির ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম