|
ফলো করুন |
|
|---|---|
ঢাবির কবি জসীমউদদীন হল : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে। আর বিকালে সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন থাকবে হল খেলার মাঠে। হলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় অংশ নিতে নিবন্ধন ফি ১০০০ টাকা এবং স্ত্রী/সন্তানের জন্য ৫০০ টাকা। নিবন্ধনের শেষ সময় ৫ ফেব্রুয়ারি। শুক্রবার হল প্রভোস্ট কক্ষে বিশেষ সভায় পুনর্মিলনী নিবন্ধনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন। এ সভায় অনুষ্ঠানকে বর্ণিল করে তুলতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত হবে বিশেষ স্যুভেনির ‘নিমন্ত্রণ’। এতে আপনার হল জীবনের স্মৃতি প্রকাশিত হবে। আজই পাঠিয়ে দিন হল নিয়ে আপনার লেখাটি। রিলেটেড ছবি থাকলে তাও পাঠাবেন। লেখা পাঠানোর ই-মেইল শলযধধফঁ-মসধরষ.পড়স। বিস্তারিত জানতে যোগাযোগ : শেখ সোহেল রানা টিপু ০১৭১১-০৬২৪৩৯, কামাল হোসেন ০১৭৩৯-৩৬০১০২, নূরনবী সিদ্দিক সুইন ০১৭১১-২৮১২৮৫, উবায়দুল্লাহ বাদল ০১৬১৫-০৬১৫২৬, রাসেল খান ০১৬২২-৪৫১৮৬৮, সোহেল মামুন ০১৭১১-০৫৮২৪৬, সুলাইমান নিলয় ০১৭৭০-৭০১০৭৯, রবি ০১৭৩৪-২২৩০০৪ ।
