কাভার্ডভ্যানের ধাক্কায় তেজগাঁওয়ে বাইক চালক নিহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর তেজাগাঁও থানাধীন জাহাঙ্গীর গেটের বিপরীতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে সেলিম শেখ নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেলিম রাইড শেয়ার করতেন।
তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, মোটরসাইকেলচালক সেলিম এবং কাভার্ডভ্যান মহাখালীর দিক থেকে বিজয়নগরের দিকে আসছিল। জাহাঙ্গীর গেটের বিপরীতে কাভার্ডভ্যানটি মোটরসাইকেলে ধাক্কা দিলে সেলিম ছিটকে পড়েন। এসময় গাড়ির চাকা তার মাথার ওপর উঠে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাভার্ডভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে।
