Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৪

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে ধানমন্ডি ২৭ নম্বরে বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে এ ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধানমন্ডি থানায় তিনজন এবং মোহাম্মদপুর থানায় একজনকে আটক করা হয়েছে।

ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। এ সময় একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নির্দেশে সাত মসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের সামনে দিয়ে বাটা শোরুমের সামনে গিয়ে মিছিল শেষ হয়। মিছিলকারীরা ‘শুভ শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন’ স্লোগান দিতে থাকে। পরে তারা পালিয়ে যাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায়।

এদিকে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর থানা পুলিশ ইমরান নামে একজনকে আটক করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস

ছয় দিন ধরে নিখোঁজ মুক্তিপণ দেওয়ার পরও ছাড়া পায়নি ১১ বছরের জিসান

মুক্তিপণ দেওয়ার পরও ছাড়া পায়নি ১১ বছরের জিসান

নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৪

নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম