Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি, ইনফেকশন নিয়ন্ত্রণে

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ০৪:৫০ পিএম

ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি, ইনফেকশন নিয়ন্ত্রণে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

Advertisement

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি হয়েছে।

ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক হয়ে এসেছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে বলে শুক্রবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টান কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে।

সিঙ্গাপুরে কাদেরের সঙ্গে থাকা আবু নাসার রিজভী শুক্রবার এক ব্রিফিংয়ে বলেন, 'সেতুমন্ত্রীর রক্তচাপ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। তার কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং রক্তের সংক্রমণও নিয়ন্ত্রণে রয়েছে। আগের কয়েক দিনের তুলনায় শুক্রবার তিনি আরও ভালো আছেন। দিন দিন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাড়া তার হৃদযন্ত্র কাজ করছে।'  

ওবায়দুল কাদেরের পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন বিএসএমএমইউয়ের এ অধ্যাপক।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী।

এদিকে শনিবার মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১১টায় আবারও ব্রিফ করবেন বলে জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের।

উল্লেখ্য, ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের ভর্তি হন। সেখানে এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে।

এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কোহের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীনে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে।

Advertisement

ওবায়দুল কাদের অসুস্থ সিঙ্গাপুর

Advertisement

আরও পড়ুন

সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার ডাক

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার ডাক

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম