Logo
Logo
×

Advertisement

রাজনীতি

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

Advertisement

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মঙ্গলবার দুপুরে সরকারি নলডাঙ্গা ভূখু স্কুল মাঠে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি অবশ্যই আমাদের সংহতি আছে। এই শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সহিংসতা, সেটি জামায়াতের আমির দায় এড়াতে পারেন না। তারা যে দাবি নিয়ে লংমার্চ করছেন, এই দাবি ইতোমধ্যে সরকার বাস্তবায়ন শুরু করেছে। লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন- ‘দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে’। জামায়াত আমিরের এই বক্তব্যের পরেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-নিষিদ্ধ ছাত্রলীগ তছনছ শুরু করেছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য গার্মেন্টস শিল্পকে পুড়িয়ে দেওয়া হচ্ছে।

আমার দেশ পত্রিকা ছেঁড়ার বিষয়ে তিনি বলেন, আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল; কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর জামায়াতকে ক্ষমতায় আনতে নানারকম ন্যারেটিভ তাদের পত্রিকায় ছাড়তে লাগল। আমার দেশ এখন জামায়াতের মুখপত্র। আমার দেশের যে হাউজ সেটাকে এখন মানুষ বলছে জামায়াতের প্রোপাগান্ডা হাউজ।

তিনি আরও বলেন, জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ার ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন এবং এই সংক্রান্ত তথ্য আমি সামনে হাজির করেছি। এছাড়া আমি এই বৈঠকের তথ্য মিথ্যা হলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করার চ্যালেঞ্জ দিয়েছি। আমি একটা মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। আমি একটা অসত্যকে ছিঁড়েছি। আমার বিরুদ্ধে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ট্যাগিং করা হয়েছে, আমি সেই ট্যাগিংকে ছিঁড়েছি।

গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে রাশেদ খান বলেন, দেশে জ্বালানি এবং গ্যাসের সংকট রয়েছে। সরকার চেষ্টা করছে বিকল্প পন্থায় এ সংকট মোকাবিলায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনো ধরনের গ্যাসের কূপ বা গ্যাসের অনুসন্ধান করা হয়নি। বাজারের সিন্ডিকেট সরকারকে নানাভাবে অসহযোগিতা করছে। গ্যাসের এ সমস্যা সমাধান হলে সরকার গ্যাসের মূল্য নির্ধারণ করবে। বিএনপি সরকারকে দুটি অপশক্তি মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনিসহ অন্যরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াতের বিবৃতি বিভ্রান্তিমূলক, নারীদের অন্তর্ভুক্তিতে শুভঙ্করের ফাঁকি: টিআইবি

জামায়াতের বিবৃতি বিভ্রান্তিমূলক, নারীদের অন্তর্ভুক্তিতে শুভঙ্করের ফাঁকি: টিআইবি

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

যাত্রীবাহী বাসে কারা আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

আপত্তিকর ভিডিও ভাইরাল: জামায়াত নেতার পদ স্থগিত

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি

জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি

টিআইবির প্রতিবেদনের নিন্দা জানাল জামায়াত

টিআইবির প্রতিবেদনের নিন্দা জানাল জামায়াত

আরও পড়ুন

সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার ডাক

শ্রমিক অসন্তোষ ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রুখে দেওয়ার ডাক

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

শ্রমিক আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমিরের: রাশেদ খান

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম