Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সাবেক শিক্ষামন্ত্রী লড়বেন যে আসনে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী লড়বেন যে আসনে

ওসমান ফারুক। ফাইল ছবি

Advertisement

২০০১-২০০৬ জোট সরকারের আলোচিত শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক মামলায় জর্জরিত হয়ে দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করেন। ৫ আগস্টের পর দেশে ফিরেন তিনি। 

শিক্ষার আমূল পরিবর্তনের অগ্রদূত এই শিক্ষাবিদকে এবারও মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলের প্রার্থী ঘোষণা করে বিএনপি। সেখানে ওসমান ফারুকের নামও আসে। তাকে কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।  

ড. ওসমান ফারুক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কিশোরগঞ্জ-৪ আসন থেকে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

ড. ওসমান ১৯৭০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে হিসেবে যোগ দেন। তিনি সেখানে অপারেশন ও মার্কেটিং বিষয়ে শিক্ষকতা করেন। ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। বিএনপির হয়ে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সংসদ নির্বাচনে খালেদা জিয়ার সরকারে মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। 

ওসমান ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুলে থেকে মেট্রিকুলেশন, ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬১ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৬৩ সালে তিনি মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্র-টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে কৃষি অর্থনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।তার পিতা শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. মুহাম্মদ ওসমান গনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। 

শিক্ষকতা শেষে ওসমান ফারুক বিএনপিতে যোগ দেন। তিনি বর্তমানে দলের ভাইস চেয়ারম্যান।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ...

আওয়ামী লীগ পুনর্বাসন করছেন নজরুল ইসলাম এমপি

আওয়ামী লীগ পুনর্বাসন করছেন নজরুল ইসলাম এমপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম