Logo
Logo
×
   

Advertisement

বিএনপি

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আমিনুলের

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আমিনুলের

গণসংযোগে আমিনুল হক। ছবি: যুগান্তর

Advertisement

কয়েকটি রাজনৈতিক দল ও একটি ইসলামি দল দেশি–বিদেশি মদদে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক। 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে পল্লবী ২ নাম্বার ওয়ার্ড বিএনপি আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ অভিযোগ তোলেন।

আমিনুল হক বলেন, দেশজুড়ে নির্বাচনি উৎসবের পরিবেশ তৈরি হয়েছে; কিন্তু কিছু মহল ষড়যন্ত্রের মাধ্যমে কাঙ্ক্ষিত নির্বাচন ব্যাহত করতে চাইছে।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ১৯৭১ সালে যারা রাজাকারের ভূমিকায় ছিল, তারাই এখন দেশ পরিচালনার কথা বলছে। 

আমিনুল দাবি করেন, স্বাধীনতা যুদ্ধকালীন জামায়াত পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে, মা–বোনদের ওপর নির্যাতন চালিয়েছে এবং বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল।

ঢাকা–১৭ আসনের একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে তিনি বলেন, যারা পতাকার মর্যাদা বোঝে না, তারা দেশের কল্যাণও করতে পারবে না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, সাধারণ মানুষের দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। নির্বাচিত হলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে পরিবারগুলো মাসিক নিত্যপ্রয়োজনীয় সহায়তা পাবে এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।

এদিন ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত গণমিছিল পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম