Logo
Logo
×
   

Advertisement

বিএনপি

ঢাকার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

ঢাকার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

বিএনপির লোগো। ছবি: যুগান্তর

Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ঢাকার ৪টি আসনও রয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

ঢাকায় নতুন করে মনোনয়ন পেলেন- ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন।

এর আগে ঢাকার ১৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন- ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

ঢাকা-১৩, ১৭, ও ২০ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম