Logo
Logo
×

Advertisement

বিএনপি

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. আব্দুস সালাম

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. আব্দুস সালাম

ডা. আব্দুস সালাম। ছবি: যুগান্তর

Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন পেলেন ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-২ আসনে সম্ভাব্য প্রার্থী নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটল।

এর আগে দলের মহাসচিব ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। জেলার অন্য দুটি আসনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

ডা. আব্দুস সালামের নাম ঘোষণার পর তার নিজ উপজেলা বালিয়াডাঙ্গীতে উৎসবের আমেজ বিস্তার করছে। উচ্ছ্বাস প্রকাশ করে বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন, সৃষ্টিকর্তা যেন ডা. সালামের দিকে মুখ ফিরে তাকিয়েছেন। তবে যাই হোক, এখন সুযোগ এসেছে। মান-অভিমান ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি নেতা মান্নান বলেন, এ ঘোষণা আমাদের কাছে সবচেয়ে প্রত্যাশিত ছিল। দল যাকে মনোনয়ন দিয়েছে, তাকে নিয়েই আমরা মাঠে সর্বশক্তি নিয়ে নামব। ডা. সালাম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যুক্ত। তার নাম ঘোষণায় নেতাকর্মীরা আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, সংগঠনে সেই আগের প্রাণচাঞ্চল্য ফিরে আসছে।

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালামের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এবং গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

‘আ.লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে’

প্রধানমন্ত্রীর সফরে উজ্জীবিত বিএনপি

বঞ্চিত রংপুর পেয়েছে গুরুত্ব প্রধানমন্ত্রীর সফরে উজ্জীবিত বিএনপি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, অভিজ্ঞতা কম: নিলোফার মনি

আরও পড়ুন

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন এই সাফল্যের পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব: নাছির

এই সাফল্যের পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব: নাছির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

পদত্যাগের পর ইশরাককে বিরোধীদলীয় নেতাদের ফোন, কী বলেছিলেন তারা?

পদত্যাগের পর ইশরাককে বিরোধীদলীয় নেতাদের ফোন, কী বলেছিলেন তারা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম