Logo
Logo
×

Advertisement

বিএনপি

জানে আলম খোকাকে সুখবর দিল বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

জানে আলম খোকাকে সুখবর দিল বিএনপি

Advertisement

কেন্দ্রীয় বিএনপি থেকে সুখবর পেলেন বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। দল থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জানে আলম খোকাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ (২৮ ডিসেম্বর) তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।’

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত আবেদনে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য অনুতপ্ত হয়ে বহিষ্কারদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেন। ওই আবেদনপত্রে আবেদনকারীর পক্ষে জোরালো সুপারিশ করেন বগুড়া-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজ ও অন্যান্য স্থানীয় বিএনপি নেতারা। আবেদনটি পর্যালোচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি মানবিক ও সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে। 

দলীয় সূত্র আরও জানায়, সংগঠনকে আরও সুসংহত ও গতিশীল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ফেসবুক পোস্ট নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম