চট্টগ্রাম–৭
বিপুল ভোটে জয়ী হুম্মাম কাদের চৌধুরী
Advertisement
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম–৭ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী এটিএম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম–৭ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৯ হাজার ৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৫৩১ জন, নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৪৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
