Logo
Logo
×
   

Advertisement

বিএনপি

সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন শামা ওবায়েদ

Advertisement

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম

সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন শামা ওবায়েদ

শামা ওবায়েদ ইসলাম রিংকু। ফাইল ছবি

Advertisement

ফরিদপুরের সালথায় নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ (সালথা- নগরকান্দা) আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ হুঁশিয়ারি দেন।

শামা ওবায়েদ বলেন, প্রিয় সালথাবাসী আপনারা শান্ত থাকুন। কোনো ধরণের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতারাকীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান। এসব কেউ করলে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে, তাদের সবাই মিলে সহযোগিতা করুন। এলাকা নিরাপদ রাখুন। 

তিনি বলেন, আমি সব পক্ষকে শান্ত থেকে এলাকার পরিবেশ ভালো রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতা ও হামলায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সকাল থেকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এর আগে শুক্রবার দুপুরে সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠে। এতে অন্তত ১১ জন সমর্থক আহত হয়। উভয় স্থানেই সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম