Logo
Logo
×

Advertisement

বিএনপি

পৌর ভবনে স্তুপ করে রাখা হয়েছে শত শত ডাস্টবিন, ক্ষুব্ধ বাবরের প্রশ্ন- সমস্যাটা কোথায়?

Advertisement

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

পৌর ভবনে স্তুপ করে রাখা হয়েছে শত শত ডাস্টবিন, ক্ষুব্ধ বাবরের প্রশ্ন- সমস্যাটা কোথায়?

ছবি: সংগৃহীত

Advertisement

নেত্রকোনার মদন পৌরসভা কার্যালয়ে গিয়ে পৌর কর্মকর্তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ওই আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে নিজের নির্বাচনি এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন লুৎফুজ্জামান বাবর। 

পরিদর্শনের অংশ হিসেবে মদন পৌরসভা কার্যালয়ে গিয়ে তিনি জরাজীর্ণ পরিবেশ ও স্তূপ করে রাখা ডাস্টবিনগুলো দেখতে পান। পৌরসভায় বছর দুয়েক ধরে পড়ে থাকা শত শত অব্যবহৃত ডাস্টবিন ও অব্যবস্থাপনা নিয়ে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।

ডাস্টবিনগুলো কবে আনা হয়েছে- তা জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২০২৪ সালে এগুলো পৌরসভায় পৌঁছেছিল। 

এ কথা শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাবর বলেন, সরকার পরিবর্তনেরও দুই বছর পার হয়ে গেল, অথচ এগুলো মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়নি। দুই-আড়াই বছর ধরে কেন এভাবে ফেলে রেখেছেন? আপনার সমস্যাটা ঠিক কোথায়?

পরিদর্শনের সময় পৌরসভার একটি কক্ষে ময়লা-আবর্জনার স্তূপ দেখেও অসন্তোষ প্রকাশ করেন বাবর। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে ভবনের এমন বেহাল দশার কারণ এবং তার কাজের উপস্থিতি নিয়ে জবাবদিহি চান তিনি।

দিনভর মদন ও মোহনগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভা করেন এ সংসদ সদস্য। সভায় বিভিন্ন দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের সরাসরি প্রশ্ন করেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে, নিজ মায়ের স্মৃতির উদ্দেশে গড়া হাওর অঞ্চলের নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জুবায়দা রহমান ডিগ্রি কলেজ’ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বাবর। সে সময় স্থানীয় শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

হাওরের ইজারা ব্যবস্থা নিয়ে বাবর মন্তব্য করেন, এটি একটি দীর্ঘমেয়াদি বিষয়। ধীরস্থির ও পরিকল্পিতভাবে সমস্যাগুলোর সমাধান করা হবে। সেই সঙ্গে সড়কে যেকোনো ধরনের চাঁদাবাজি ও অনিয়ম কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন সাংবাদিক আলিফ

কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন সাংবাদিক আলিফ

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার

স্বেচ্ছাসেবক লীগ নেতার নির্যাতনে বাড়িছাড়া যুবদল নেতার পরিবার, ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

স্বেচ্ছাসেবক লীগ নেতার নির্যাতনে বাড়িছাড়া যুবদল নেতার পরিবার, ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

আরও পড়ুন

তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন

তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলকে আধুনিক কৃত্রিম পা সংযোজন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংবাদ সম্মেলনে ইশরাক জমি দখল বা চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি

জমি দখল বা চাঁদা তুলতে নয়, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি

সব ধর্মের নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রিজভী

সব ধর্মের নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম