Logo
Logo
×

Advertisement

বিএনপি

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপি নেতাকর্মীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপি নেতাকর্মীরা

সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খায়রুল কবির খোকন। ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা ঘিরে সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা। পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা এই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান খায়রুল কবির খোকন।

তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপি প্রয়োজনীয় সহযোগিতা করবে। এরই মধ্যে বিভিন্ন জেলায় দলের নেতারা এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। প্রতিটি ওয়ার্ডের পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কাজ করবেন।

খায়রুল কবির খোকন বলেন, প্রতিটি এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বিএনপি নেতারা পূজা উদযাপন কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে বিএনপি। অতীতেও পূজামণ্ডপের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে

দুর্গাপূজায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি মোতায়েন থাকবে

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

মিষ্টির শূন্য আসনে সংসদে যাওয়ার দৌড়, আলোচনায় যেসব নেত্রী

মিষ্টির শূন্য আসনে সংসদে যাওয়ার দৌড়, আলোচনায় যেসব নেত্রী

পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

পরাজিত শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী

সাইবার স্পেসে কঠোর নজরদারি

সাইবার স্পেসে কঠোর নজরদারি

আরও পড়ুন

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপি নেতাকর্মীরা

২৪ ঘণ্টা পূজামণ্ডপ পাহারা দেবেন বিএনপি নেতাকর্মীরা

যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

মিষ্টির শূন্য আসনে সংসদে যাওয়ার দৌড়, আলোচনায় যেসব নেত্রী

মিষ্টির শূন্য আসনে সংসদে যাওয়ার দৌড়, আলোচনায় যেসব নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম