Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সাবেক এমপি মোমিনের মৃত্যুতে তারেক রহমানের শোক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০২:৩০ পিএম

সাবেক এমপি মোমিনের মৃত্যুতে তারেক রহমানের শোক

ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘বগুড়া-০৩, আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তালুকদার খোকা আজ (মঙ্গলবার) বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তারেক রহমান বলেন, ‘আব্দুল মোমিন তালুকদার খোকা একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন। বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

আব্দুল মোমিন তালুকদার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামের মৃত আব্দুল মজিদ তালুকদারের ছেলে। তিনি বগুড়া-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Advertisement

আব্দুল মোমিন তালুকদার শহীদ জিয়াউর রহমান বিএনপি তারেক রহমান

Advertisement

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিএনপির কঠোর নির্দেশনা আ.লীগ নেতাকর্মীদের সহায়তা করলে সাংগঠনিক ব্যবস্থা

আ.লীগ নেতাকর্মীদের সহায়তা করলে সাংগঠনিক ব্যবস্থা

নাশকতা মোকাবিলা সাংগঠনিকভাবে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি

সাংগঠনিকভাবে সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি

‘না মানে না, হাসিনা ফিরবে না’

‘না মানে না, হাসিনা ফিরবে না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম