Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না: মির্জা ফখরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম

আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না: মির্জা ফখরুল

Advertisement

বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয়। 

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না। যদি হয় তাহলে রাজনৈতিক বিবেচনায় দেশটাকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে।

জুলাই গণঅভ্যুত্থানে বিষয়ে জাতিসংঘের প্রতিবদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিগত ১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। পাশাপাশি দেশে কোন রাজনৈতিক দল নির্বাচন করতে বা নিষিদ্ধ হবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে।

এছাড়া ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করবেন বলেও জানান বিএনপি মহাসচিব।

Advertisement

মির্জা ফখরুল

Advertisement

আরও পড়ুন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু

ঐক্যবদ্ধভাবে আওয়ামী ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু

জহির উদ্দিন স্বপন দল করবেন বিএনপি, আর কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না

দল করবেন বিএনপি, আর কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম