Logo
Logo
×

Advertisement

বিএনপি

এবার রাজপথে নামছেন ইশরাক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৭:০৬ পিএম

এবার রাজপথে নামছেন ইশরাক

বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইশরাকের সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ।ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখের কাছে বুধবার অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইশরাকের সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ।

এবার সমর্থকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। বুধবার (২১ মে) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহাবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হবো ইনশাআল্লাহ।’

এর আগে দুপুরে নিজের ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন ইশরাক। সেই পোস্টে সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন তিনি।

মেয়র পদে শপথ না পড়ানোর আগ পর্যন্ত সমর্থকদের উদ্দেশে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়ে ইশরাক বলেন, ‘নির্দেশ একটাই- যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে ওঠে আসা যাবে না।’

পরে বিকাল সাড়ে ৪টার দিকে আরেকটি পোস্ট দেন ইশরাক। সেই পোস্টে তিনি লেখেন, ‘গেজেট প্রকাশের পর পতিত ফ্যাসিবাদের অন্যতম শীর্ষ কর্তা অপসারিত মেয়র তাপসের পক্ষ নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা রায়ের বিরুদ্ধে আপিল করার চাপ প্রয়োগ করে নির্বাচন কমিশনে রীতিমতো চিঠি লিখে। গেজেট প্রকাশের পর শপথ অনুষ্ঠান না করে এ ধরনের চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এক প্রকার নির্দেশ দেওয়া হয়েছিল। এটি দেখে আইন সম্বন্ধে যারা জানে তারা হতবাক ও চরম বিস্মিত হয়েছিলেন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। কোর্টের রায় কার্যকর করতে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত।তাপসের এ কাজটি করে না দিতে পেরে এখন তাপসের টাকা খেয়ে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ করেছে একটি রাজনৈতিক দল। এই অভিযোগ তুললে কি ভুল বলা হবে?’

Advertisement

ইশরাক হোসেন মেয়র ডিএসসিসি আন্দোলন

Advertisement

আরও পড়ুন

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

হাসিনার দুপুরে খরচ সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

আ.লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খান

সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম