Logo
Logo
×
   

Advertisement

বলিউড

স্বামীর সঙ্গের সুখস্মৃতি ভাগ করলেন হেমা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

স্বামীর সঙ্গের সুখস্মৃতি ভাগ করলেন হেমা

Advertisement

সহধর্মিনী হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর প্রথম সিনেমার নাম ছিল ‘জীবন মৃত্যু’। এরপর তুম হাসিন ম্যায় জওয়ান, শরাফত, সীতা অউর গীতা, রাজা জানি এবং শোলে সিনেমায় চিরকালীন হয়ে আছে হেমা-ধর্মেন্দ্র রসায়ন। বর্তমানে স্বামীর মৃত্যুর পর একা হয়ে গেছেন হেমা। সোশ্যাল মিডিয়ায় প্রথমবার প্রয়াত স্বামীকে নিয়ে লিখলেন তিনি।

হেমা তার সামাজিক মাধ্যমে লিখেছেন, ধর্মেন্দ্র তার জীবনের শক্তি, ভরসা আর সবচেয়ে কাছের মানুষ। ওকে হারানোর শোক তিনি কাটিয়ে উঠতে পারছেন না।

অভিনেত্রী লিখেছেন, ‘ধর্মেন্দ্র একজন স্নেহশীল বাবা, বন্ধু এবং ভরসা করার মতো মানুষ। পরিবারের সবার সঙ্গেই তার আন্তরিক সম্পর্ক ছিল।’ নিজেদের কিছু সুখস্মৃতিও ভাগ করে নিয়েছেন তিনি।

বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন তিনি। কিন্তু ২৪ নভেম্বর নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি এই অভিনেতা।

এর আগেও একাধিকবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছিল এই অভিনেতাকে। ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল দীর্ঘদিন ধরেই। চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন। তার মৃত্যুর গুজবও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একাধিকবার। শেষ পর্যন্ত সমস্ত গুজবকে সত্যি করেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম