Logo
Logo
×
   

Advertisement

বলিউড

পরিবারের বিরোধ থাকার পরও যেভাবে বিয়ে হলো রাশমিকা-বিজয়ের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:৪২ পিএম

পরিবারের বিরোধ থাকার পরও যেভাবে বিয়ে হলো রাশমিকা-বিজয়ের

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ছবি: রাশমিকার ফেসবুক থেকে

Advertisement

আট বছরের সম্পর্কের পর গত ২৬ ফেব্রুয়ারি বিয়ে করেছেন আলোচিত দক্ষিণি জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। উদয়পুরে ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন এই জুটি।  

নেট দুনিয়ায় এখন শুধু রাশমিকা-বিজয়ের বিয়ের ছবি। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়েছেন ভক্তরা। ছবিতে বেশ উপভোগ করছেন এ নবদম্পতি। 

তবে তাদের এ স্বপ্নের বিয়ে পর্যন্ত পৌঁছনোর সফর খুব একটা সহজ ছিল না। অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল রাশমিকাকে। বিজয়ের সঙ্গে দ্বিতীয় ছবি করার সময়ই বাধা দিয়েছিল পরিবার। ঠিক কী হয়েছিল সে সময়?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন রাশমিকা। তিনি বলেন, ২০১৮ সালে গীতা-গোবিন্দম হিট হওয়ার পর বিজয়ের সঙ্গে দ্বিতীয় ছবি করার সময়ই আমার পরিবারের সবাই একেবারেই রাজি ছিলেন না। তাদের ধারণা ছিল, ফিল্মি দুনিয়া মেয়েদের জন্য একেবারেই সুরক্ষিত নয়। আর ওই ধারণা থেকেই তারা চেয়েছিলেন আমি প্রথম ছবির সাফল্যের স্বাদ নিয়েই থেমে যাই। আমাকে তাদের রাজি করাতে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল। 

তিনি বলেন, পরিচালক ভারত কর্মা যখন আমাকে চিত্রনাট্য পাঠান আমি উদগ্রীব হয়ে উঠি তার ‘ডিয়ার কমরেড’ ছবিতে অভিনয় করার জন্য। কিন্তু আমার পরিবার আমাকে বলে বিজয়ের সঙ্গে আর দ্বিতীয় ছবি না করতে। আমি তাদের বুঝিয়ে বলি বিষয়টা বিপরীতে কে অভিনয় করছে তার নয়, বিষয়টা হলো আমি অভিনয় করতে ভালোবাসি ও সফল অভিনেত্রী হতে চাই। ‘লিলি’ চরিত্রটা করার জন্য আমি রীতিমতো লড়াই করেছি।

এদিকে সেই ছবিতে বিজয়ের সঙ্গে পর্দায় চুম্বন দৃশ্য নিয়েও কম জলঘোলা হয়নি। বিজয় বলেছিলেন, সেই দৃশ্যে অভিনয় করার পর তা রাশমিকার জীবনে কতটা প্রভাব ফেলেছে। যদিও ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। তারপর দীর্ঘদিন পর তাদের দেখা যাবে ‘রাণাবলী’তে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম