Logo
Logo
×

Advertisement

বলিউড

ওয়াকারে মগ্ন অনন্যা, বান্ধবীকে খোঁচা দিয়ে যা বললেন সুহানা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১০:৪২ এএম

ওয়াকারে মগ্ন অনন্যা, বান্ধবীকে খোঁচা দিয়ে যা বললেন সুহানা

ওয়াকারে মগ্ন অনন্যা, বান্ধবীকে খোঁচা দিয়ে যা বললেন সুহানা

Advertisement

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন। কিন্তু অভিনেত্রীর জন্মদিনে প্রেমগাঁথা ফাঁস করে দিলেন খোদ ওয়াকার। কী বললেন প্রিয় বান্ধবী শাহরুখকন্যা সুহানা খান।

প্রিয় বান্ধবী অনন্যা পান্ডে এ মুহূর্তে প্রেম করছেন। সেই উত্তেজনা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দিলেন অভিনেত্রী সুহানা খান। বহুদিন ধরে জল্পনা— আম্বানিদের কর্মচারী তথা সাবেক মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা পান্ডে। এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন অনন্যা পান্ডে। কিন্তু অভিনেত্রীর জন্মদিনে প্রেমগাঁথা ফাঁস করে দিলেন খোদ ওয়াকার ব্লাঙ্কো।

বুধবার ছিল অনন্যার জন্মদিন। এ উপলক্ষে অনন্যার ছবি শেয়ার করে নিয়ে ওয়াকার লিখেছেন— শুভ জন্মদিন সুন্দরী। তুমি বড্ড স্পেশ্যাল। আই লাভ ইউ অ্যানি। এই পোস্টই স্পষ্ট করে দিয়েছে— প্রেম যথেষ্টই ঘনীভূত হয়েছে। এই দেখে তর সইল না অনন্যার বান্ধবী তথা বলিবাদশাহ শাহরুখকন্যা সুহানা খানের। প্রকাশ্যে বান্ধবীর সঙ্গে ঠাট্টা করলেন তিনি।

ওয়াকার একবার ‘আই লাভ ইউ’ বলেছেন। আর সুহানা তার প্রিয় বান্ধবীকে দুবার ‘আই লাভ ইউ’ লিখলেন। অনন্যার বেশ কিছু সোহাগী ছবি দিয়ে সুহানা লিখেছেন—আমার প্রিয় বার্থডে গার্ল। আই লাভ ইউ! আই লাভ ইউ! 

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে নেটিজেনদের রসিকতা। অনন্যাকে কে বেশি ভালোবাসেন, তা নিয়ে কি ওয়াকার ও সুহানার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে?

অনন্যা ও ওয়াকারের প্রথম দেখা আম্বানিদের ক্রুজ় পার্টিতে। এর পর অনন্ত—রাধিকার রাজকীয় বিয়েতেও নাকি একান্তে নাচছিলেন তারা। আশপাশে কে আছেন, সেসব তোয়াক্কা না করেই নাকি প্রেমের গানে ওয়াকারের বাহুডোরে নাচছিলেন অনন্যা, দাবি অনন্যারই এক ঘনিষ্ঠ সূত্রের। এমনকি সেই বিয়ের আসরেই নাকি ওয়াকারকে সঙ্গীর তকমাও দিয়েছিলেন অনন্যা। 

জানা গেছে, আম্বানিদের ‘ভন্তারা অ্যানিমেল পার্ক’-এ কর্মরত অনন্যার প্রেমিক। প্রেম নিয়ে যে রাখঢাক তার মোটেই পছন্দ নয়, তা-ও ইতোমধ্যে স্পষ্ট। তবে অনন্যার মুখে কিন্তু এখনো কুলুপ।

Advertisement

ওয়াকার অনন্যা বান্ধবী সুহানা

Advertisement

আরও পড়ুন

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

গিনেস বুকে জায়গা পেল অর্জুন-দীপিকার সিনেমা

কেন কাজে গিয়ে তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি?

কেন কাজে গিয়ে তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি?

৩ বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, জানালেন তাপসী পান্নু

৩ বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, জানালেন তাপসী পান্নু

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম