Logo
Logo
×

Advertisement

বিনোদন

কানে অভিষেকের অপেক্ষায় আলিয়া, সঙ্গী ঐশ্বরিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০২:৫৮ পিএম

কানে অভিষেকের অপেক্ষায় আলিয়া, সঙ্গী ঐশ্বরিয়া

আলিয়া ভাট ও ঐশ্বরিয়া রাই। ছবি: সংগৃহীত

Advertisement

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন হালের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে এবার রেড কার্পেটে হাঁটবেন আলিয়া। 

তার সঙ্গে থাকবেন সাবেক বিশ্বসুন্দরী ও ব্র্যান্ডটির দীর্ঘদিনের অ্যাম্বাসেডর অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।  খবর এনডিটিভির। 

কানের অভিষেক নিয়ে ভীষণ উচ্ছ্বসিত কাপুর পরিবারের এই পুত্রবধূ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম যেকোনো কিছুর মধ্যেই এক বিশেষ অনুভূতি থাকে — আর এই বছর কান চলচ্চিত্র উৎসবে আমার অভিষেক নিয়ে আমি রোমাঞ্চিত। সিনেমা ও আত্মপ্রকাশের এই আইকনিক উৎসবে ল’রিয়েল প্যারিস-এর প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের। ‘

তিনি বলেন, ‘সৌন্দর্য মানে নিজস্বতা, আত্মবিশ্বাস ও আত্ম-মর্যাদা। সৌন্দর্য সীমাবদ্ধ নয়, এটি অনন্য। আমি গর্বিত এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে, যারা প্রতিটি নারীর যাত্রাকে উদযাপন করে এবং তাদের নিজ আলোয় উদ্ভাসিত হওয়ার অনুপ্রেরণা দেয়। ’

এই মুহূর্তে আলিয়ার হাতে রয়েছে বেশকিছু বড় আয়োজনের সিনেমা। তারমধ্যে রয়েছে আলফা, যা চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আসছে ‘লাভ এন্ড ওয়ার’; সিনেমায় তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে। এছাড়াও অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-তেও থাকছেন আলিয়া।

প্রসঙ্গত, আগামী ১৩ থেকে ১৪ মে পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসব।  ভারতীয় প্রতিনিধিত্বের পাশাপাশি, ল'রিয়াল প্যারিসের সঙ্গে রেড কার্পেটে যোগ দেবেন এর বৈশ্বিক রাষ্ট্রদূতরা। যাদের মধ্যে রয়েছেন ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সিমোন অ্যাশলে, এলি ফ্যানিং, বেবে ভিও এবং ইয়সেল্ট।

Advertisement

আলিয়া ভাট ঐশ্বরিয়া রাই কান চলচ্চিত্র উৎসব

Advertisement

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম