Logo
Logo
×

Advertisement

বিনোদন

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

রণবীর কাপুর। ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেতা রণবীর কাপুরের আগামী সিনেমা ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিনেমার প্রথম পর্বের মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্ত-অনুরাগীরা। কিন্তু এর মধ্যেই 'রামায়ণ' নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও নতুন সিনেমা ঘিরে আলোচনা-সমালোচনা কিংবা কটাক্ষ— সবই বিনোদন জগতের একটি অবিচ্ছেদ্য অংশ। 

বিশেষ করে সামাজিক মাধ্যমের যুগে কোনো সিনেমা মুক্তির আগেই শুরু হয়ে যায় বিচার-বিশ্লেষণ। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্বের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। প্রচার-ঝলক প্রকাশের পর থেকেই আলোচনায় এ সিনেমা নিয়ে। 

আমেরিকায় বিশেষ প্রদর্শনের পর সিনেমাটি নিয়ে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। এমনকি সিনেমার গান নিয়েও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এমন পরিস্থিতিতে সমালোচনা ও কটাক্ষ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রণবীর কাপুর।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, এখনকার সময়ের একটা বিশেষ বিষয় হলো— অনলাইন ট্রলিং সুন্দরভাবে অনেকটা জায়গা করে নেয়। আমি পুরোনো সেই গানের দর্শনেই বিশ্বাস করি— ‘কুছ তো লোগো কোহেঙ্গে, লোগোঁ কা কাম হ্যায় কোহে না’। 

রণবীর কাপুর বলেন, 'আমার মনে হয়, জীবনে এই দর্শন মেনে চলাই সবচেয়ে ভালো। কে কী বলছেন, তা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। বরং যারা আপনার কাজ নিয়ে ভাবেন, আপনার মতামতকে গুরুত্ব দেন এবং আপনার ভালোমন্দের খেয়াল রাখেন, তাদের কথাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ 

এ অভিনেতা বলেন, নিজের ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে এবং কাজের জন্য নিজের তরফে ১০০ শতাংশ চেষ্টা করা হলে বাইরের সমালোচনায় বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়ে না। তিনি বলেন, ‘আপনার ভাবনা যদি পরিষ্কার হয় এবং আপনি যদি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আর কী চাই।’

রণবীরের এমন মন্তব্যের পেছনে রয়েছে তার অভিনীত ২০১৮ সালের সিনেমা ‘সঞ্জু’র স্মৃতিও। রাজকুমার হিরানী পরিচালিত সেই সিনেমায় সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সিনেমাতে সুনীল দত্তের চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। তিনি ছেলেকে ‘কুছ তো লোগো কোহেঙ্গে’ গানের দর্শন মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। সেই গানই এবার বাস্তব জীবনের সমালোচনা সামলানোর প্রসঙ্গে টেনে আনলেন রণবীর কাপুর।

উল্লেখ্য, ‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুর ছাড়াও আরও অভিনয় করেছেন যশ, সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে, অরুণ গোবিল, রকুলপ্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত, কুণাল কাপুরসহ একাধিক পরিচিত মুখ। তবে রণবীরের এ মন্তব্য কি নিছকই কথার কথা, নাকি সত্যিই ‘রামায়ণ’ ঘিরে আরও বড় কোনো নতুন পরিকল্পনা রয়েছে নির্মাতাদের? সেই উত্তর সময়ই দেবে। 

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি ৪০টি ভাষায় মুক্তি দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

আরও পড়ুন

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম