বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে বিপাকে পড়েছিলেন নেহা
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৯:১২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০১৮ সালের ১০ মে বিয়ে করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। সেই সময় বিয়েতে মাত্র ৩০-৪০ জন অতিথি উপস্থিত ছিলেন। সে বছরই জন্ম নেয় তাদের সন্তান মেহর। আর ২০২১ সালে জন্ম নেয় পুত্র গুরিক।
এদিকে অঙ্গদ বেদীকে বিয়ের কয়েক মাস আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নেহা ধুপিয়া। তারপরই তড়িঘড়ি বিয়ে সেরে ফেলেন এ দম্পতি। সেই সময় কেন হঠাৎ করে বিয়ে সেরেছিলেন তারকা জুটি, তা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। এ নিয়ে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হয়েছিলেন তারা। অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
নেহা ধুপিয়া বলেন, তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম জানতে পেরেছিলেন বান্ধবী সোহা আলি খান। তিনি বলেন, ওরাই প্রথম জানতে পেরেছিল আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। আসলে আমরা সবাই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম। হঠাৎ আমি কুণাল খেমুর গায়ে পড়ে যাই অচৈতন্য হয়ে। পর দিন সকালে আবার ওদের সঙ্গে দেখা। তখনই ওদের জানাই— আমি অন্তঃসত্ত্বা।
সোহা বন্ধু। তাই তার সঙ্গে এই খবর শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় অভিনেত্রী বলেছিলেন, আমাদের তো এখনো বিয়েই হয়নি। কিছু দিন হলো সম্পর্কে আমরা। তিনি বলেন, যতই রক্ষণশীল বা উদার হই না কেন, এ খবর কাছের বন্ধুদের সঙ্গেই শেয়ার করে নেওয়া উচিত। বিশেষ করে যে বন্ধুর সদ্য সন্তান হয়েছে তাকে এগুলো বলা যায়।
যদিও এত বন্ধুত্ব থাকা সত্ত্বেও সোহা আলি খানকে নিজের বিয়েতে আমন্ত্রণ জানাননি নেহা ধুপিয়া। কারণ হিসেবে অভিনেত্রী বলেন, আসলে সেই সময়ে খুব ব্যস্ত ছিলাম। হইচই ছিল। আমি অন্তঃসত্ত্বা ছিলাম।
