Logo
Logo
×

Advertisement

বিপিএল

শেহজাদের পর সাজঘরে ডেলপোর্ট

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ০৮:৩৩ পিএম

শেহজাদের পর সাজঘরে ডেলপোর্ট

শূন্য রানে সাজঘরে ফেরেন মোহাম্মদ শেহজাদ। ছবি: সংগৃহীত

Advertisement

১৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেই ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় চিটাগং ভাইকিংস। আন্দ্রে রাসেলের বলে শুভাগত হোমের দুর্দান্ত ক্যাচে পরিণত হন চিটাগংয়ের আফগান তারকা ওপেনার মোহাম্মদ শেহজাদ।

ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই ক্যামেরন ডেলপোর্টের উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ৩২ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে চিটাগং ভাইকিংস।

 

১৪০ রানের টার্গেটে ব্যাট করছে চিটাগং

বিপিএলের ২৪তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১৩৯ রানেই গুটিয়ে গেল ঢাকা ডায়নামাইটস। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ২৮ রান করেন শুভাগত হোম চৌধুরী। 

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবু জায়েদ রাহী, ক্যামেরন ডেলপোর্ট ও রবি ফ্রাঙ্কলিংকের বোলিংয়ের সামনে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রানের বেশি করতে পারেনি তারকা নির্ভর দল ঢাকা ডায়নামাইটস। 
 

ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসেই রনি তালুকদারকে বোল্ড করেন ফ্রাঙ্কলিংক। শূন্য রানে ফেরেন রনি। নিজের দ্বিতীয় ওভারে অন্য ওপেনার সুনীল নারিনকে ১৮ রানে ফেরান ফাঙ্কলিংক।

রবি ফ্রাঙ্কলিংকের পর আবু জায়েদ রাহীর আঘাত। চিটাগং ভাইকিংসের এই দুই পেসারের গতির মুখে পড়ে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা ঢাকা ডায়নামাইটস।

ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসেই ডায়নামাইটসের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিনো খান ও আফগানিস্তানের দারিশ রাসুলিকে ফেরান রাহী।

ঢাকার হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমে ১৮ রানে ফেরেন হিনো খান। অন্যদিকে শূন্য রানে ফেরেন রাসুলি। এর আগে সিলেট সিক্সার্সের বিপক্ষে ১৯ রান করেন এই আফগান।

৫৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া ঢাকা ডায়নামাইটসকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। পঞ্চম উইকেটে তাড়া ৩৯ রান যোগ করেন।


এরপর মাত্র ৫ রানের ব্যবধানে নেই সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও আন্দ্রে রাসেলের উইকেট।

ইনিংসের ১৫তম ওভারে ক্যামেরন ডেলপোর্টের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাকিব আল হাসান। তার আগে ৩৪ বলে ৩৪ রান করেন সাকিব। ডেলপোর্টের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৮ বলে ২৭ রান করেন সোহান।

এরপর সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে খালিদ আহমেদের শিকার হওয়ার আগে মাত্র ১ রান করার সুযোগ পান ঢাকা ডায়নামাইটসের ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।

ইনিংসের শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করেন শুভাগত হোম। মাত্র ১৫ বলে তিন চার ও এক ছক্কায় ২৮ রান করে শেষ বলে রান আউট হন এই অলরাউন্ডার। 

Advertisement

বিপিএল

Advertisement

আরও পড়ুন

মোস্তাফিজের দ্রুততম ৪০০ উইকেট

মোস্তাফিজের দ্রুততম ৪০০ উইকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম