Logo
Logo
×

Advertisement

খেলা

মোস্তাফিজের দ্রুততম ৪০০ উইকেট

টি ২০-তে বাংলাদেশের বোলারদের মধ্যে প্রথম

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ এএম

মোস্তাফিজের দ্রুততম ৪০০ উইকেট

Advertisement

ব্যাট হাতে মাহমুদউল্লাহ এবং বল হাতে ফাহিম আশরাফের নৈপুণ্যে রংপুর রাইডার্স ছয় উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্সকে। এদিকে রংপুরের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আউট করে একটি রেকর্ড গড়েছেন।

টি ২০-তে বাংলাদেশের বোলারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মোস্তাফিজ। এই মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে ৩১৫ ম্যাচ।

সিলেটে শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের ১৪৪/৮ রংপুর টপকে যায় চার উইকেট হারিয়ে এবং সাত বল হাতে রেখে। ১৬ বলে অপরাজিত ৩৪ রান করে ম্যাচসেরা হন রংপুরের মাহমুদউল্লাহ। তার ইনিংসে পাঁচটি চার ও একটি ছয়।

এরআগে পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। রংপুরের লিটন দাসের ব্যাট থেকে আসে ৩৫ রান। ৩১ রান করেন কাইল মায়ার্স। সিলেটের ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান আফিফ হোসেনের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তামিম

র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তামিম

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত ৫ জনের নাম জানাল বিসিবি

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত ৫ জনের নাম জানাল বিসিবি

নতুন রেকর্ড গড়লেন মোস্তাফিজ

নতুন রেকর্ড গড়লেন মোস্তাফিজ

আরও পড়ুন

অসুস্থ থাকায় দলের সঙ্গে আরব আমিরাত যাওয়া হচ্ছে না শান্তর

অসুস্থ থাকায় দলের সঙ্গে আরব আমিরাত যাওয়া হচ্ছে না শান্তর

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং তাণ্ডব

অশ্বিনের চোখে যে কারণে কোহলির চেয়ে এগিয়ে শচীন

অশ্বিনের চোখে যে কারণে কোহলির চেয়ে এগিয়ে শচীন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে চাকরি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে চাকরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম