Logo
Logo
×

Advertisement

বিপিএল

বিপিএল ফাইনাল উপভোগ করছেন আইসিসি চেয়ারম্যান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪৯ পিএম

বিপিএল ফাইনাল উপভোগ করছেন আইসিসি চেয়ারম্যান

Advertisement

শুরুতেই ধাক্কা খেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। ইনিংসের ভূমিকাতেই হারিয়েছিল ইনফর্ম এভিন লুইসকে। পরে আনামুল হককে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন তামিম ইকবাল। দারুণ খেলছেন তারা। নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তুলছেন। ধরার বল ধরছেন, মারার বল মারছেন। শেষ খবর পর্যন্ত ১০ ওভারে ১ উইকেটে ৭৩ রান করেছে কুমিল্লা। তামিম ৩৮ ও আনামুল ২১ রান নিয়ে ব্যাট করছেন।  

বিপিএলের ষষ্ঠ আসরের মেগা ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা শুভ করতে পারেনি ইমরুল বাহিনী। সূচনালগ্নেই টুর্নামেন্টজুড়ে বল হাতে আগুন ঝরানো রুবেল হোসেনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন ইনফর্ম এভিন লুইস।

বিপিএলের সবচেয়ে সফল দল ঢাকা। গেল পাঁচ আসরে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর দলটি। চতুর্থবার শিরোপা ঘরে তোলার আশায় তারা। অন্যদিকে একবার মুকুট পরেছে কুমিল্লা। দ্বিতীয়বার ট্রফি ক্যাবিনেটে ভরার লক্ষ্য তাদের। ফলে এতে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে তা বলা বাহুল্য। আগুনগরম ম্যাচটি ঘিরে দেশের ক্রিকেটপ্রেমিদের মধ্যে বিরাজ করছে ভীষণ রোমাঞ্চ ও তুমুল উত্তেজনা।

ফাইনালি লড়াই উপভোগ করছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও তার সফরসঙ্গীরা। তিনদিনের সফরে বাংলাদেশে আছেন তারা। সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করবেন তারা।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, আনামুল হক (উইকেটরক্ষক), শামসুর রহমান, ইমরুল কায়েস (অধিনায়ক), থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, ওয়াহাব রিয়াজ ও সঞ্জিত সাহা।

ঢাকা ডায়নামাইটস একাদশ: সুনীল নারাইন, উপুল থারাঙ্গা, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাজী অনিক, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, নুরুল হাসান (উইকেটরক্ষক), রুবেল হোসেন ও মাহমুদুল হাসান।

 

Advertisement

তামিম

Advertisement

আরও পড়ুন

মোস্তাফিজের দ্রুততম ৪০০ উইকেট

মোস্তাফিজের দ্রুততম ৪০০ উইকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম