HSC Result 2025 : কোন বোর্ডে পাশের হার কত শতাংশ? জিপিএ-৫ কত?
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
২০২৫ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড়ে পাশ করেছেন ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী।
এবার এইচএসসিতে পাশের হারে ধস নেমেছে রীতিমতো। গেল বারের তুলনায় প্রায় ১৮.৯৫ শতাংশ শিক্ষার্থী কম পাশ করেছে চলতি বছর।
আজ ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশিত হয়।
সব বোর্ডের পাশের হার ও জিপিএ ৫
| বোর্ড | পরীক্ষার্থী | পাশ | পাশের হার | জিপিএ ৫ |
| বরিশাল | ৫৯২৩৯ | ৩৭০৬৭ | ৬২.০৮ | ১৬৭৪ |
| চট্টগ্রাম | ১০১৮৮৮ | ৫৩৫৬০ | ৫২.৬ | ৬০৯৭ |
| কুমিল্লা | ৯৯৬৪২ | ৪৮৬৫৭ | ৪৮.৮ | ২৭০৭ |
| ঢাকা | ২৯২১৬০ | ১৮৮৭৮৩ | ৬৪.৬ | ২৬০৬৩ |
| দিনাজপুর | ১০৬৯২১ | ৬০৮৮২ | ৫৭.৫ | ৬২৬০ |
| যশোর | ১১২৫৭৮ | ৫৬৫১১ | ৫০.২ | ৫৯৯৫ |
| মাদরাসা | ৮২৮০৯ | ৬২৬০৯ | ৭৫.৬ | ৪২৬৮ |
| ময়মনসিংহ | ৭৬৮৫৪ | ৩৯৪৯৯ | ৫১.৪ | ২৭০৬ |
| রাজশাহী | ১৩০৯০২ | ৭৭৭৪২ | ৫৯.৪ | ১০১৩৭ |
| সিলেট | ৬৯১৭২ | ৩৫৮৭১ | ৫১.৯ | ১৬০২ |
| কারিগরি | ১১০১৭২ | ৬৬১৮৫ | ৬০.১ | ১৬১০ |
