Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

HSC Result 2025: পুনঃনিরীক্ষণের ফল জানবেন যেভাবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

HSC Result 2025: পুনঃনিরীক্ষণের ফল জানবেন যেভাবে

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারছেন। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শিক্ষা বোর্ডগুলোর এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফল রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে ও আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস-এ ফল পাঠানো হবে। 

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। একইভাবে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল দেখা যাবে।

এ ছাড়া http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবেও পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে।  

এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।

উল্লেখ্য, এ বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

Advertisement

এইচএসসি রেজাল্ট এইচএসসির ফল

Advertisement

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫


আরও পড়ুন

আরও পড়ুন

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি মুসা, সম্পাদক আবির

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি মুসা, সম্পাদক আবির

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

ডিনস অ্যাওয়ার্ড পেলেন সেই তন্বী

ডিনস অ্যাওয়ার্ড পেলেন সেই তন্বী

৩৭ বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও ১৫ শতাধিক সমঝোতা চুক্তি সম্পন্ন: ড. মামুন

৩৭ বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও ১৫ শতাধিক সমঝোতা চুক্তি সম্পন্ন: ড. মামুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম