Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ভূমিকম্প আতঙ্কে জবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

ভূমিকম্প আতঙ্কে জবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

Advertisement

ভূমিকম্প আতঙ্কের কারণে এক সপ্তাহের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামীকাল সকাল ১০টার মধ্যে হলে থাকা নারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় উপাচার্যের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য বলেন, আজ থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর মান পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিনের নেতৃত্বে বুয়েটের ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবহণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহণ পরিচালক ড. তারেক বিন আতিক। 

তিনি জানান, আগামীকাল সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের বহনকারী বাস বিভাগীয় শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

প্রশাসনের নিষেধাজ্ঞা: প্রতিবাদে ‘গরু ভোজ’ জবি শিক্ষার্থীদের

প্রশাসনের নিষেধাজ্ঞা: প্রতিবাদে ‘গরু ভোজ’ জবি শিক্ষার্থীদের

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

‘গরু জবাই’ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

ম্যানেজিং কমিটির সভাপতি কারা হবেন, বললেন চিফ হুইপ

ম্যানেজিং কমিটির সভাপতি কারা হবেন, বললেন চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম