Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

চুয়েটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

চুয়েটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক ২০২৫-২০২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। 

এবার ‘ক’ গ্রুপে মোট ১৩ হাজার ৯২ জন এবং ‘খ’ গ্রুপে ৮৫০ জনসহ সর্বমোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১১ হাজার ৮৪ জন এবং ছাত্রী ২ হাজার ৮৫৮ জন।

‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১২টা ৩০ মিনিটে এবং এরপর ‘খ’ গ্রুপের জন্য অংকন পরীক্ষা বেলা ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

 ‘খ’ গ্রুপের পরীক্ষা শুধুমাত্র চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চুয়েট কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়া ২টি উপকেন্দ্রে (সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জন) মোট ৫ হাজার ৪৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। 

ভর্তি পরীক্ষায় ভর্তি যোগ্য মোট আসন সংখ্যা ৯৩১ (সাধারণ আসন ৯২০+ আদিবাসীদের জন্য সংরক্ষিত ১১) জন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম