Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এমপিওভুক্তদের সুখবর দিল মাউশি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

এমপিওভুক্তদের সুখবর দিল মাউশি

ফাইল ছবি

Advertisement

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে সংশ্লিষ্ট সূত্র গত সোমবার জানিয়েছিল, দুই থেকে তিন দিনের মধ্যেই এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাউশি। এতে বলা হয়েছে, অন্যান্য কার্যক্রম শেষ করে শিগগিরই বেতন-ভাতা ছাড় করা হবে।

সূত্র জানিয়েছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক পাঠানো হয়। এরপর অনলাইনভিত্তিক বিল দাখিলের মাধ্যমে সেই প্রস্তাব যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সর্বশেষে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়া হয়।

এমপিওভুক্তদের বেতন-ভাতা নিয়মিত ও সময়মতো প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের একটি আধুনিক পদ্ধতি চালু করেছে। এ পদ্ধতির ফলে বেতন প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ, দ্রুত এবং জবাবদিহিমূলক হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপিও আপিল শুনানি: অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীকে হাজিরের নির্দেশ

এমপিও আপিল শুনানি: অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারীকে হাজিরের নির্দেশ

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে আজ, যেভাবে করবেন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে আজ, যেভাবে করবেন

অবসরে যাওয়া ৭০ হাজার শিক্ষক পাবেন পাওনা

প্রধানমন্ত্রী আজ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন অবসরে যাওয়া ৭০ হাজার শিক্ষক পাবেন পাওনা

এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অবসরভাতা পাবেন যেভাবে

এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অবসরভাতা পাবেন যেভাবে

এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

আরও পড়ুন

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

ইবিতে উত্তরপত্র হারানোর ঘটনায় তদন্ত কমিটি

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

অবশেষে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা, বকেয়া নিয়ে যা জানানো হলো

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

মেয়াদ শেষের ১৭ দিন আগে চাকসু সদস্যের শপথ, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম