Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

সলিমুল্লাহ মুসলিম হলে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুর, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

সলিমুল্লাহ মুসলিম হলে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুর, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসুর উদ্যোগে স্থাপিত কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ল্যাব উদ্বোধনের দুদিনের মাথায় শুক্রবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম। 

শনিবার (২১ নভেম্বর) সকালে হলের ক্যারিয়ার সেন্টারে গিয়ে নামফলকটি ভাঙা অবস্থায় দেখতে পান শিক্ষার্থীরা। পরে বিষয়টি হল সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) শাহিনকে জানানো হয়।

এ বিষয়ে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ডাকসুর উদ্যোগে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সলিমুল্লাহ মুসলিম হলে ল্যাবটি উদ্বোধন করা হয়। কিন্তু পরদিন রাতে নামফলকটি ভাঙচুর করা হয়েছে। সেখানে সিসিটিভি ক্যামেরা না থাকায় কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ছাত্রদলকে দায়ী করে তিনি জানান, এর আগেও নামফলক ভাঙার ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সে কারণে এ ঘটনায়ও তাদের দায়ী বলে মনে করছেন তারা। বিষয়টি হল প্রাধ্যক্ষকে মৌখিকভাবে জানিয়েছেন এবং হল সংসদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদও এ ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর উদ্যোগে স্পন্সর সংগ্রহ করে সলিমুল্লাহ মুসলিম হলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। সেখানে ১০টি আধুনিক কম্পিউটার দেওয়া হয়েছে। কিন্তু রাতের অন্ধকারে ল্যাবের নামফলক ভেঙে ফেলা হয়েছে। শিক্ষার্থীদের জন্য কেউ কাজ করলে তা নষ্ট করে দেওয়ার প্রবণতা থেকে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

হল সংসদের এজিএস শাহিন বলেন, বৃহস্পতিবার আসরের পর হলের ক্যারিয়ার সেন্টারের কম্পিউটার রুমটি নামফলকসহ উদ্বোধন করা হয়। শনিবার সকালে শিক্ষার্থীরা নামফলকটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে তাকে জানান। তবে রাতের অন্ধকারে কারা এটি ভাঙচুর করেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

তিনি আরও বলেন, বিষয়টি হল প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। রোববার অফিস খোলার পর লিখিত অভিযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, নামফলক ভাঙচুরের বিষয়ে তিনি জানতে পেরেছেন। হলের এক শিক্ষার্থী শাহিন তাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। 

ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না।

অভিযোগের বিষয়ে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম বলেন, এ বিষয়টি নিয়ে আমাদের ঢালাওভাবে অভিযোগ করছে ছাত্রশিবির। যখনই আমি এটা জানতে পারলাম, তখনই হল ছাত্রদলকে নির্দেশনা দিয়েছি যে এটা দুঃখজনক এবং কেউ জেনে থাকলে আমাদের জানাতে। 

তিনি আরও বলেন, বিগত দুদিন আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। ফলে এটি কি তারই বহিঃপ্রকাশ ঘটল কিনা বা শিবির প্রাসঙ্গিক থাকার জন্য নিজেরাই নিজে এটা ভাঙল কিনা তাও ভেবে দেখা দরকার। তথ্য প্রমাণ ছাড়া ঢালাওভাবে কারো বিরুদ্ধে অভিযোগ কেন করছে? 

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ডাকসুর উদ্যোগে স্পন্সর সংগ্রহ করে হলভিত্তিক কম্পিউটার ল্যাব স্থাপনের ধারাবাহিকতায় সলিমুল্লাহ মুসলিম হলে ল্যাবটি স্থাপন করা হয়। ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এর উদ্বোধন করেন। ল্যাবটিতে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ১০টি আধুনিক কম্পিউটার স্থাপন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা লাগালেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা লাগালেন ছাত্রদল নেতা

ঢাবি ভর্তি পরীক্ষায় খেলোয়াড় কোটায় আবেদনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত

ঢাবি ভর্তি পরীক্ষায় খেলোয়াড় কোটায় আবেদনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত

গবেষণা অনুদান পেলেন ঢাবির তিন গবেষক

গবেষণা অনুদান পেলেন ঢাবির তিন গবেষক

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির আপিল

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির আপিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

আরও পড়ুন

সলিমুল্লাহ মুসলিম হলে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুর, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

সলিমুল্লাহ মুসলিম হলে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুর, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা

হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা

ভর্তি পরীক্ষায় ৫ ভুলে পিছিয়ে যেতে পারেন

ভর্তি পরীক্ষায় ৫ ভুলে পিছিয়ে যেতে পারেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম