Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবি ভর্তি পরীক্ষায় খেলোয়াড় কোটায় আবেদনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম

ঢাবি ভর্তি পরীক্ষায় খেলোয়াড় কোটায় আবেদনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত

সংগৃহীত

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন চলছে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগও আছে। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে।

ভর্তির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এসব শর্ত জানানো হয়েছে। প্রথম শর্ত হলো, প্রার্থীকে জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। গত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল কিংবা বয়সভিত্তিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। বয়সভিত্তিক দল বলতে অনূর্ধ্ব-২৩, ২০, ১৯, ১৭ ও ১৬ দলকে ধরা হবে। খেলাটি হতে হবে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায়।

ব্যক্তিগত খেলার ক্ষেত্রে নিয়ম একটু আলাদা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও অলিম্পিক ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত খেলার প্রার্থীকে জাতীয় র‍্যাঙ্কিংয়ে প্রথম পাঁচের মধ্যে থাকতে হবে।

সব খেলোয়াড় প্রার্থীর বয়স ২৩ বছরের কম হতে হবে। ভর্তি পরীক্ষায় বসার জন্য সংশ্লিষ্ট ইউনিটের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে।

খেলোয়াড় কোটায় ভর্তি হতে হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় পাস করতে হবে। এরপর চূড়ান্ত সুপারিশ পেতে হবে। এই কোটার আসন নির্ধারিত আসনের বাইরে বাড়তি হিসেবে ধরা হবে। প্রতিটি ইউনিটের প্রধান আলাদা বিজ্ঞপ্তি দিয়ে খেলোয়াড়দের আবেদন চাইবেন।

কোটার আসন ভরাট না হলে খালি আসনটি মেধা থেকে পূরণ করা হবে। নির্ধারিত আসনের বাইরে পোষ্য সুবিধার যোগ্য প্রার্থীকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সাধারণ ভর্তি কমিটির নির্দেশ অনুযায়ী প্রতিটি ইউনিট ব্যবস্থা নেবে।

ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচিতে সবার আগে আছে আইবিএ ইউনিটের পরীক্ষা, আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এটি। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর। চারুকলা ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর। ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গবেষণা অনুদান পেলেন ঢাবির তিন গবেষক

গবেষণা অনুদান পেলেন ঢাবির তিন গবেষক

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির আপিল

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির আপিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

ঢাবিতে ভর্তির জন্য ৭ দিনেই আসনপ্রতি ২৬ আবেদন, কোন ইউনিটে কত?

ঢাবিতে ভর্তির জন্য ৭ দিনেই আসনপ্রতি ২৬ আবেদন, কোন ইউনিটে কত?

ভর্তি পরীক্ষা স্থগিত নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

ভর্তি পরীক্ষা স্থগিত নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

আরও পড়ুন

ঢাবি ভর্তি পরীক্ষায় খেলোয়াড় কোটায় আবেদনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত

ঢাবি ভর্তি পরীক্ষায় খেলোয়াড় কোটায় আবেদনের সুযোগ, মানতে হবে যেসব শর্ত

বাকৃবিতে ছাত্রদলের দু'পক্ষের সংঘর্ষ, আহত ৮

বাকৃবিতে ছাত্রদলের দু'পক্ষের সংঘর্ষ, আহত ৮

স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসছে

স্কুলে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসছে

ববিতে আওয়ামীপন্থি কর্মকর্তাকে নিয়ে ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি

ববিতে আওয়ামীপন্থি কর্মকর্তাকে নিয়ে ছাত্রদলের দুপক্ষের হাতাহাতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম