Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

গবেষণা অনুদান পেলেন ঢাবির তিন গবেষক

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

গবেষণা অনুদান পেলেন ঢাবির তিন গবেষক

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (সিজিডিএস) উদ্যোগে তিন গবেষককে গবেষণা অনুদান দেওয়া হয়েছে। 

অনুদানপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের প্রভাষক ড. মার্জিয়া সুলতানা, জাপানিজ স্টাডিজ বিভাগের প্রভাষক ওয়াসিক সাজিদ খান এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের এমএস শিক্ষার্থী মো. এহসানুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. সানজীদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, গবেষণার ক্ষেত্রে কাজের পরিধির পাশাপাশি এর গুণগত মান ও বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে। গবেষণার ফলাফল আন্তর্জাতিক জার্নালে প্রকাশের উদ্যোগ নেওয়ার পাশাপাশি এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত বিষয় এবং নারীর ক্ষমতায়ন গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। এসব বিষয়ে মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

গবেষণার অর্থায়ন বাড়াতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন উপ-উপাচার্য। তিনি বলেন, এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির আপিল

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশের বিরুদ্ধে সরকার ও ঢাবির আপিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ

ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

ঢাবিতে ভর্তির জন্য ৭ দিনেই আসনপ্রতি ২৬ আবেদন, কোন ইউনিটে কত?

ঢাবিতে ভর্তির জন্য ৭ দিনেই আসনপ্রতি ২৬ আবেদন, কোন ইউনিটে কত?

ভর্তি পরীক্ষা স্থগিত নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

ভর্তি পরীক্ষা স্থগিত নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাবিতে ২০ টাকায় বই ও গাছ উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাবিতে ২০ টাকায় বই ও গাছ উপহার

বৃষ্টিতে ভিজে নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

বৃষ্টিতে ভিজে নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

গবেষণা অনুদান পেলেন ঢাবির তিন গবেষক

গবেষণা অনুদান পেলেন ঢাবির তিন গবেষক

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

ডাকসু নেতা মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম