Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাতীয় ইংরেজি বানান প্রতিযোগিতার উদ্বোধন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম

জাতীয় ইংরেজি বানান প্রতিযোগিতার উদ্বোধন

Advertisement

দেশের বাংলা মাধ্যম স্কুল ও মাদ্রাসার ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার, ভাষাজ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে Shaheen Education Family ও Channel i-এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় ইংরেজি বানান প্রতিযোগিতা ‘Shaheen Education Family–Channel i Spelling Star 2026’-এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার রাজধানীর Channel i ভবনে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে দৈনিক যুগান্তর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

স্বাগত বক্তব্যে Channel i-এর প্রোগ্রাম হেড হারুন অর রশীদ বলেন, শিশুদের মেধা ও ভাষাগত দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজনে Channel i ভবিষ্যতেও পাশে থাকবে।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ইংরেজি ভাষার ভিত্তি শক্তিশালী করে ইংরেজি শিক্ষাকে আনন্দময়, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলাই আমাদের লক্ষ্য। ‘Spelling Star’ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি বাংলাদেশের শিশুদের জন্য একটি জাতীয় শিক্ষামূলক মঞ্চ। এই মঞ্চে একজন শিক্ষার্থী তার মেধা, ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাস প্রকাশের সুযোগ পাবে। একই সঙ্গে একজন অভিভাবকও তার সন্তানের সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, আজকের শিশুদের ভাষাগত দক্ষতা ও আত্মবিশ্বাসই আগামী দিনের দক্ষ ও বিশ্বমানের বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রাইহান এম. শরীফ এবং শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন আসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন HIPPO International English Language Olympiad 2026-এর এশিয়া চ্যাম্পিয়ন সামিনা নূর তাজ, জনপ্রিয় শিক্ষা বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ফাতিহা আয়াত ও সিজদা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইংরেজি ভাষা বিশেষজ্ঞ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে ‘Shaheen Education Family–Channel i Spelling Star 2026’-এর অফিসিয়াল লোগো উন্মোচন, অফিসিয়াল জিঙ্গেল প্রদর্শন, সফটওয়্যারভিত্তিক পরীক্ষা পদ্ধতি, নিবন্ধন প্রক্রিয়া এবং প্রতিযোগিতার বিভিন্ন ধাপ উপস্থাপন করা হয়।

আয়োজকরা জানান, দেশের বাংলা মাধ্যম স্কুল ও মাদ্রাসার ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। নিবন্ধন চলবে ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত। নিবন্ধনের পর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য টিউটোরিয়াল এবং একাধিক ডেমো টেস্টের ব্যবস্থা থাকবে, যাতে তারা সফটওয়্যারভিত্তিক পরীক্ষার সঙ্গে পূর্ব থেকেই পরিচিত হতে পারে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবে ৩ লাখ টাকা, প্রথম রানার-আপ ২ লাখ টাকা এবং দ্বিতীয় রানার-আপ ১ লাখ টাকা। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী প্রত্যেকে ৫০ হাজার টাকা এবং সেরা ১০ জন প্রতিযোগী প্রত্যেকে একটি করে ল্যাপটপ পাবে।

আয়োজকরা আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে Channel i-তে ধারাবাহিক রিয়েলিটি শো সম্প্রচার করা হবে। পাশাপাশি দৈনিক যুগান্তর-এ নির্বাচিত শিক্ষার্থীদের সাফল্য, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, ‘Shaheen Education Family–Channel i Spelling Star 2026’ শুধু একটি প্রতিযোগিতা হিসেবেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি দেশের শিশুদের ইংরেজি ভাষা শিক্ষায় নতুন উদ্দীপনা সৃষ্টি করে ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবে এবং একটি কার্যকর জাতীয় শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

১৫০ বছর পূর্তিতে বুয়েটের ১৪তম মহাপুনর্মিলনী শুরু ৬ জানুয়ারি

১৫০ বছর পূর্তিতে বুয়েটের ১৪তম মহাপুনর্মিলনী শুরু ৬ জানুয়ারি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম