Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

Advertisement

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে। এতে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার কেন করা হবে না— এ বিষয়ে গত ২২ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছিল। কিছু প্রতিষ্ঠান ব্যাখ্যা দিলেও তালিকাভুক্ত বাকি প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি।

এ অবস্থায় যেসব প্রতিষ্ঠান এখনও ব্যাখ্যা দেয়নি, তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

আদেশে আরও বলা হয়, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগার এবং পাঠদানের অনুমতির শর্তসহ অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করতে পারবে বোর্ড।

অফিস আদেশের সঙ্গে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে বজ্রপাতের ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ

শিক্ষাপ্রতিষ্ঠানে বজ্রপাতের ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন তিন সেল গঠন

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন তিন সেল গঠন

সব সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের ৩ নির্দেশনা

সব সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের ৩ নির্দেশনা

বগুড়ায় শিক্ষার্থী সংকটে বন্ধ হচ্ছে আটটি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠান

বগুড়ায় শিক্ষার্থী সংকটে বন্ধ হচ্ছে আটটি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠান

জাল সনদে চাকরি হারানো শিক্ষকদের ৬০ জনই গাজীপুরের

জাল সনদে চাকরি হারানো শিক্ষকদের ৬০ জনই গাজীপুরের

কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচির প্রধান কারণ

কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচির প্রধান কারণ

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম