Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষাপ্রতিষ্ঠানে বজ্রপাতের ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ এএম

শিক্ষাপ্রতিষ্ঠানে বজ্রপাতের ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ

Advertisement

চলতি মৌসুমে দেশে বজ্রপাতের প্রকোপ বাড়ায় এর ক্ষতি কমাতে এবং ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিতে নেওয়া কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের আওতাধীন দেশের সব ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজ নিজ প্রতিষ্ঠানে নেওয়া কার্যক্রমের তথ্য নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা-০২ থেকে এ সংক্রান্ত স্মারক জারি করা হয়।

সহকারী পরিচালক মো. রাকিবুল হাসান স্বাক্ষরিত স্মারকে নির্ধারিত ই-মেইলে ([email protected]) তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গত ২৩ আগস্টের স্মারকের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সরকার ২০১৬ সালে বজ্রপাতকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছে। চলতি মৌসুমে বজ্রপাতের তীব্রতা ও ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি) অনুযায়ী মাঠপর্যায়ে বজ্রপাত মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনার বরাত দিয়ে স্মারকে বলা হয়, জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা এবং উন্নয়ন সমন্বয় সভায় বজ্রপাতজনিত ঝুঁকি ও তা থেকে সুরক্ষার করণীয় বিষয়ে বিশেষ আলোচনা করতে হবে। পাশাপাশি, সচেতনতামূলক লিফলেট ও পোস্টার তৈরি ও বিতরণের উদ্যোগ নিতে হবে।

এ ছাড়া, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় এবং জনসমাগমস্থলে নিয়মিত সতর্কতামূলক বার্তা প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষক ও মৎস্যজীবীদের বজ্রপাতের ঝুঁকি থেকে সুরক্ষায় মাঠপর্যায়ে বিশেষ সচেতনতামূলক প্রচার চালানোর আহ্বান জানানো হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব আঞ্চলিক কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানে বজ্রপাত প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে নেওয়া কার্যক্রমের বিবরণ নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন তিন সেল গঠন

কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন তিন সেল গঠন

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

সব সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের ৩ নির্দেশনা

সব সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের ৩ নির্দেশনা

বগুড়ায় শিক্ষার্থী সংকটে বন্ধ হচ্ছে আটটি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠান

বগুড়ায় শিক্ষার্থী সংকটে বন্ধ হচ্ছে আটটি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠান

জাল সনদে চাকরি হারানো শিক্ষকদের ৬০ জনই গাজীপুরের

জাল সনদে চাকরি হারানো শিক্ষকদের ৬০ জনই গাজীপুরের

কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচির প্রধান কারণ

কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচির প্রধান কারণ

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম