Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কিনা, জানাল শিক্ষা বোর্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কিনা, জানাল শিক্ষা বোর্ড

ফাইল ছবি।

Advertisement

এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্নে ভুল রয়েছে- এমন অভিযোগের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। 

বোর্ড জানিয়েছে, প্রশ্নপত্রে কোনো ভুল হয়নি। একই সঙ্গে সব প্রশ্নের সঠিক উত্তর ও নম্বর বণ্টন কীভাবে হবে, তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

আংশিক উত্তরে পরীক্ষার্থীরা আংশিক নম্বর পাবেন, অপ্রাসঙ্গিক বা ভুল পরীক্ষার্থীদের উত্তরপত্র কীভাবে মূল্যায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন।

কর্মকর্তারা জানান, খাতা মূল্যায়নসংক্রান্ত নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, পরীক্ষার্থীরা যদি বিক্রিয়ার অর্ধসমীকরণ পূর্ণ করতে পারে, সঠিক সূত্র লিখতে পারে কিংবা কোনো নির্দিষ্ট ধারণার সঠিক ব্যাখ্যা দিতে পারে, তাহলে তারা আংশিক নম্বর পাবে।

প্রতিটি সৃজনশীল প্রশ্নের (ঘ) অংশে উচ্চতর দক্ষতার জন্য ৪ নম্বর বরাদ্দ রাখা হয়েছে, যেখানে গাণিতিক বিশ্লেষণের পাশাপাশি যৌক্তিক ব্যাখ্যা দেওয়া আবশ্যক।

এর আগে গত বুধবার এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা সম্পন্ন হয়। তবে প্রশ্নটিতে কয়েকটি ভুলের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা; যা নিয়ে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপের মুখে পড়েছেন বলে তারা জানিয়েছেন। ১, ৫, ৬ ও ৮ নম্বর উদ্দীপকে ভুল আছে বলে শিক্ষার্থীরা জানান।

বোর্ডের কর্মকর্তারা জানান, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেটির বাস্তব কোনো ভিত্তি নেই। প্রশ্নে কোনো ভুল হয়নি। মূলত কিছু কোচিং সেন্টারের মালিকরা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম