Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাকায় ফ্যাকড ক্যাব আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ৭ আগস্ট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:৪২ এএম

ঢাকায় ফ্যাকড ক্যাব আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ৭ আগস্ট

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকায় শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘১৪তম আন্তর্জাতিক শিক্ষা মেলা ২০২৬’। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) আয়োজিত এ মেলা ৭-৮ আগস্ট রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং অনুমোদিত শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান অংশ নেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর এমপি; বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত মি. আলেকজান্ডার জি খোজিন; পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দার; বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর মো. আনিসুর রহমান; এনবিআরের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী; বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী ও পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী উপস্থিত থাকবেন। 

শিক্ষা মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থী, পেশাজীবী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালীন স্পট অ্যাডমিশন, বিদেশে ক্যারিয়ার গড়া, স্কলারশিপ সুবিধাসহ ভিসা আবেদন প্রক্রিয়া এবং শিক্ষা পরবর্তী ক্যারিয়ার সম্পর্কে তথ্য ও বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া যাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম