Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

ফাইল ছবি

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী বছরের ৮ জানুয়ারি থেকে শুরু হবে। প্রাথমিক আবেদন চলবে চলতি বছরের ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। 

রোববার (১৬ আগস্ট) দুপুরে জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন এ বছরের ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। পরে ২০২৭-এর ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোববার প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব বিষয়ে সুপারিশ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে বিশ্বকবির পোস্টার সাঁটাল ছাত্রদল

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

তিন ছাত্রদল নেতাসহ চারজনের ছাত্রত্ব বাতিল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তিন ছাত্রদল নেতাসহ চারজনের ছাত্রত্ব বাতিল

রাবিতে তিন ছাত্রদল নেতা-এক হল জিএসের ছাত্রত্ব বাতিল

সাংবাদিকদের ওপর হামলা রাবিতে তিন ছাত্রদল নেতা-এক হল জিএসের ছাত্রত্ব বাতিল

হামলাকারীরা চিহ্নিত হলেও চার দিনে কেউ গ্রেফতার হয়নি

রাবিতে সাংবাদিক নির্যাতন হামলাকারীরা চিহ্নিত হলেও চার দিনে কেউ গ্রেফতার হয়নি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, নির্ধারিত সময়ে মেলেনি তদন্ত প্রতিবেদন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, নির্ধারিত সময়ে মেলেনি তদন্ত প্রতিবেদন

আরও পড়ুন

প্রশাসনের নিষেধাজ্ঞা: প্রতিবাদে ‘গরু ভোজ’ জবি শিক্ষার্থীদের

প্রশাসনের নিষেধাজ্ঞা: প্রতিবাদে ‘গরু ভোজ’ জবি শিক্ষার্থীদের

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

এডিস মশা বাড়ছে কোথায়, জানাবে ঢাবির গবেষকদের উদ্ভাবিত ‘স্মার্ট ফাঁদ’

শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ

শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর সুপারিশ

পে-স্কেলের দাবিতে কড়া বার্তা এমপিওভুক্ত শিক্ষকদের, মাঠে নামার আভাস

পে-স্কেলের দাবিতে কড়া বার্তা এমপিওভুক্ত শিক্ষকদের, মাঠে নামার আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম