Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

৩৪ জেলায় Spelling Star 2026-এর প্রাথমিক বাছাই ২১ আগস্ট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম

৩৪ জেলায় Spelling Star 2026-এর প্রাথমিক বাছাই ২১ আগস্ট

Advertisement

দেশব্যাপী ইংরেজি বানান দক্ষতা বিকাশের অন্যতম বৃহৎ আয়োজন Shaheen Education Family–Channel i Spelling Star 2026-এর প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ২১ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ১০:০০টা থেকে ১০:৩০টা পর্যন্ত দেশের ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে, Channel i-এর মিডিয়া পার্টনারশিপে এবং দৈনিক যুগান্তরের প্রিন্ট মিডিয়া পার্টনারশিপে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২২,৫০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তী অডিশন ও প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে।

কেন্দ্রভিত্তিক বাছাইয়ে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিটি কেন্দ্রে ৩০ থেকে ৭৫ জন শিক্ষার্থীকে আকর্ষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। এ ছাড়া দেশব্যাপী বাছাইয়ের পর নির্বাচিত ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে Channel i-এর পর্দায় Spelling Star-এর মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

  • ১. সকল পরীক্ষার্থীকে সকাল ৯:৩০টার মধ্যে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
  • ২. পরীক্ষার সময় সকাল ১০:০০টা থেকে ১০:৩০টা।
  • ৩. সঙ্গে আনতে হবে—ডাউনলোডকৃত Admit Card-এর স্পষ্ট প্রিন্ট কপি, কমপক্ষে দুটি কালো কালির বলপয়েন্ট কলম এবং পরিষ্কারভাবে লেখার সুবিধার্থে একটি ক্লিপবোর্ড/এক্সাম বোর্ড।
  • ৪. প্রয়োজন হলে ৩০০–৫০০ মিলিলিটারের ব্যক্তিগত পানির বোতল সঙ্গে রাখা যাবে।
  • ৫. উত্তরপত্রে ঘষামাজা, কাটাকাটি, ওভাররাইটিং বা কোনো ধরনের সংশোধন গ্রহণযোগ্য নয়। এ ধরনের সংশোধন থাকলে উত্তর সঠিক হলেও সংশ্লিষ্ট উত্তরের নম্বর প্রদান করা হবে না।
  • ৬. ছেলে ও মেয়ে পরীক্ষার্থীদের জন্য পৃথক সারির ব্যবস্থা থাকবে। সকলকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সারিতে অবস্থান করতে হবে।
  • ৭. পরীক্ষার্থী কোন কক্ষে পরীক্ষা দেবে, তা কেন্দ্রে পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীরা জানিয়ে দেবেন।
  • ৮. মাইক/ঘোষণার মাধ্যমে দেওয়া সকল নির্দেশনা মনোযোগসহকারে অনুসরণ করতে হবে।

নির্ধারিত কেন্দ্র ও ভেন্যুর তালিকা

ঢাকা বিভাগ

  • ১. উত্তরা — মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি ক্যাম্পাস।
  • ২. মোহাম্মদপুর — বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল।
  • ৩. মতিঝিল — সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়।
  • ৪. জয়দেবপুর — কাজী আজিমউদ্দিন কলেজ।
  • ৫. চৌরাস্তা, ভাওয়াল — ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ।
  • ৬. নারায়ণগঞ্জ — আদর্শ স্কুল।
  • ৭. নরসিংদী — ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ।
  • ৮. মানিকগঞ্জ — সরকারি দেবেন্দ্র কলেজ।
  • ৯. টাঙ্গাইল সদর — ভেন্যু-১: বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (শুধু ছাত্রদের জন্য) এবং ভেন্যু-২: শিবনাথ উচ্চ বিদ্যালয় (শুধু ছাত্রীদের জন্য)।
  • ১০. ঘাটাইল, টাঙ্গাইল — ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়।
  • ১১. কিশোরগঞ্জ — সরযু বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (SB স্কুল)।
  • ১২. ফরিদপুর — হিতৈষী উচ্চ বিদ্যালয়।
  • ১৩. গোপালগঞ্জ — সরকারি জেলা স্কুল (শেখ রাসেল উচ্চ বিদ্যালয়)।
  • ১৪. মাদারীপুর — ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।

রাজশাহী বিভাগ

  • ১৫. রাজশাহী — রাজশাহী কলেজিয়েট স্কুল।
  • ১৬. নাটোর — নাটোর সরকারি ভিক্টোরিয়া স্কুল।
  • ১৭. নওগাঁ — কৃষ্ণধন (কে ডি) সরকারি উচ্চ বিদ্যালয়।
  • ১৮. পাবনা — সেন্ট্রাল গার্লস হাই স্কুল।
  • ১৯. সিরাজগঞ্জ — হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়।
  • ২০. বগুড়া — আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ।
  • ২১. জয়পুরহাট — জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় (পুরাতন নার্সারি স্কুল)।

চট্টগ্রাম বিভাগ

  • ২২. হালিশহর, চট্টগ্রাম — সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুল।
  • ২৩. চান্দগাঁও, চট্টগ্রাম — সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
  • ২৪. কুমিল্লা — নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
  • ২৫. ব্রাহ্মণবাড়িয়া — ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসা।

রংপুর বিভাগ

  • ২৬. রংপুর — রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
  • ২৭. দিনাজপুর — দিনাজপুর জেলা স্কুল।

খুলনা বিভাগ

  • ২৮. খুলনা — সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়।
  • ২৯. যশোর — যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।
  • ৩০. ঝিনাইদহ — ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ।
  • ৩১. কুষ্টিয়া — কুষ্টিয়া জেলা স্কুল।

বরিশাল বিভাগ

  • ৩২. বরিশাল — এস.সি.জি.এম. মাধ্যমিক বিদ্যালয় (চেতন স্কুল)।
  • ৩৩. পটুয়াখালী — পটুয়াখালী সরকারি মহিলা কলেজ।

সিলেট বিভাগ

  • ৩৪. সিলেট — সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা।
  • ৩৫. মৌলভীবাজার — হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়।

ময়মনসিংহ বিভাগ

  • ৩৬. ময়মনসিংহ — বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
  • ৩৭. জামালপুর — সরকারি আশেক মাহমুদ কলেজ।
  • ৩৮. সরিষাবাড়ী — আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
  • ৩৯. শেরপুর — গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয় (জি কে পাইলট উচ্চ বিদ্যালয়)।
  • ৪০. নেত্রকোণা — দত্ত উচ্চ বিদ্যালয়।

পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্র, কক্ষ এবং পরীক্ষাসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে Shaheen Education Family-এর অফিসিয়াল Facebook Page এবং www.shaheen.edu.bd নিয়মিত অনুসরণ করার জন্য আয়োজক কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

বুয়েটও মানছে না ইউজিসির সিদ্ধান্ত, ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি

১৫০ বছর পূর্তিতে বুয়েটের ১৪তম মহাপুনর্মিলনী শুরু ৬ জানুয়ারি

১৫০ বছর পূর্তিতে বুয়েটের ১৪তম মহাপুনর্মিলনী শুরু ৬ জানুয়ারি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম