Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ধর্ষণ মামলায় ঢাবি শিক্ষক গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৮, ০৬:৫৫ পিএম

ধর্ষণ মামলায় ঢাবি শিক্ষক গ্রেফতার

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সহকারী অধ্যাপক খালেদ মাহমুদকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের একটি ফ্ল্যাট থেকে নারীসহ তাকে গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার ওই শিক্ষককে আদালতে হাজির করা হয়। পরে তাকে হাজতে পাঠানো হয়েছে। ওই শিক্ষকের স্ত্রী একজন পুলিশ কর্মকর্তা বলে জানা গেছে। 

এদিকে খালেদ মাহমুদকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা স্ত্রী নিজে বাদী হয়ে একটি যৌতুকের মামলা করেছেন।   

ভাটারা থানার ওসি কামরুজ্জামান বলেন, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি করে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেছে খালেদ মাহমুদ। 

ভুক্তভোগী ওই নারীর স্বামী মোস্তফা সামছুল আরেফীন বাদী হয়ে ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। ভুক্তভোগী নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ওই নারীর বাসা বনানী এলাকায়। তার একটি ছেলেসন্তান রয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। 

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহার উদ্দিন বলেন, ৩৫ বছর বয়সী এক নারীর সঙ্গে খালেদ মাহমুদের সুসম্পর্ক ছিল। সেই সূত্রে বুধবার বিকালে ওই নারীকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় ডেকে নেন। পরে তাকে ধর্ষণ করেন।

Advertisement

ধর্ষণ মামলা

Advertisement

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন

একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে মঙ্গলবার পর্যন্ত

একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে মঙ্গলবার পর্যন্ত

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেল বাস্তবায়নে টাকা বরাদ্দের চিঠি নিয়ে যা জানা গেল

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেল বাস্তবায়নে টাকা বরাদ্দের চিঠি নিয়ে যা জানা গেল

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন সময়সূচি

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন সময়সূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম